ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আলম (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত আলম সদর উপজেলার শীবগঞ্জ গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের গোবিন্দনগর বিসিক শিল্প এলাকার সামনে মালবাহী ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও রোড থেকে আসা একটি ভ্যান বিসিক এলাকায় পৌছলে পেছন থেকে একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ওই ভ্যান চালক। তাকে মুমুর্ষ অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ঠাকুরগাঁও থানার ওসি একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে আটক করা হয়েছে।




