ads

মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রত্নগর্ভা গ্রামার স্কুলের অভিভাবক সমাবেশ ২১ নভেম্বর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১৮, ২০১৪ ৮:২৩ অপরাহ্ণ

Ratnagarva RGSস্টাফ রিপোটার : ‘সন্তান, স্বপ্ন, শিক্ষা ও বাস্তবতা’ এ কঠিন বিষয়গুলোকে ধারণ করে মানসম্মত আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে শেরপুরে নবপ্রতিষ্ঠিত ‘রত্নগর্ভা গ্রামার স্কুল’ এর প্রথম অভিভাবক সমাবেশ হতে যাচ্ছে। আগামী ২১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টায় শহরের চাপাতলীস্থ স্কুল ক্যাম্পাসে ওই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে। পৃষ্ঠপোষক আর শিক্ষক-শিক্ষিকাদের সাথে অভিভাবকদের সরাসরি মতবিনিময়ের লক্ষ্যেই ওই সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মেজর সাইফ (অবঃ)। সমাবেশে অংশ নিতে প্রতিষ্ঠানের পাবলিক রিলেশন সেক্রেটারী এসএম এনামুল হক মির্জু সম্মানীত অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, আদর্শ হেড মাষ্টার বাবা শেরপুরের স্বনামধন্য প্রবীণ শিক্ষাবিদ মোঃ আলী আযম ও রত্নগর্ভা মা এবং ১১ ভাই-বোনের সমন্বিত প্রয়াসে জেলা শহরের চাপাতলী এলাকায় বিশাল ও মনোরম ক্যাম্পাসের নিজস্ব ভবনে ২০১৫ শিক্ষাবর্ষ থেকে (নার্সারী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত) যাত্রা শুরু হচ্ছে রত্নগর্ভা গ্রামার স্কুলের। শহরের এক খ্যাতিমান ও ঐতিহ্যবাহী পরিবারের ওই মহতী প্রয়াস ইতোমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সচেতন মহল আশা করছেন প্রতিষ্ঠানটি তার লক্ষ্যে পৌঁছার পাশাপাশি শেরপুরে মানসম্মত আধুনিক শিক্ষা নিশ্চিত করতে এক অনন্য ভূমিকা রাখবে।

Need Ads