ads

মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে এসএসসি পরীক্ষার ফরম পুরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১৮, ২০১৪ ৫:২৭ অপরাহ্ণ
রামগঞ্জে এসএসসি পরীক্ষার ফরম পুরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

রামগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধি : রামগঞ্জ উচ্চ বিদ্যালয় ও রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ উপজেলার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে দুই হাজার পরীক্ষার্থী ও ৩১টি মাদ্রাসা থেকে এক হাজার দুইশত পরীক্ষার্থী ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করবে। ৫ নভম্বের থেকে তাদের ফরম পূরণ শুরু হয়েছে। অত্র বিদ্যালয় ও মাদ্রাসা গুলোতে এবার পরীক্ষার্থীদের ফরম পুরণে নানা অজুহাত দেখিয়ে বোর্ডের নির্ধারিত ফির চেয়ে ৩/৪ গুন বেশি অতিরিক্ত ফি আদায় করছে বলে অভিভাবক মহল থেকে জানা গেছে।

Shamol Bangla Ads

গত ৯ নভেম্বর মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ বাবদ অতিরিক্ত ফি আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে এবং বাড়তি ফি আদায় বন্ধে কি পদক্ষেপ নেয়া হয়েছে তার অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে শিক্ষা সচিবসহ ১০টি বোর্ডের চেয়ারম্যানকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রুল জারি করেছেন হাইকোর্ট।

এর পরও বিদ্যালয় ও মাদ্রাসা গুলোর অসাধু কর্তৃপক্ষ হাইকোর্টের নির্দেশনাকে উপেক্ষা করে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরনের ফি বাবদ ৩৪০০ টাকা থেকে ৫০০০ টাকা ও মাদ্রাসা গুলিতে ২৩০০ থেকে ৩২০০ টাকা পর্যন্ত আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান বোর্ড ফি, কাচিং ফি, ফরম পূরণ সংক্রান্ত কাজে শিক্ষকদের শিক্ষা বোর্ডে যাতায়াত, প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ, মডেল টেস্ট, অনলাইনে ফরম পূরনের খরচসহ বিবিধ খাতে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। ফরম পূরনের অতিরিক্ত টাকা যোগাড় করতে দরিদ্র পরিবারের অনেকেই জমিজমা বন্ধকী ও গরু ছাগল বিক্রি করতে হয়েছে।
বিদ্যালয় গুলো হচ্ছে, রামগঞ্জ এম ইউ সরকারী উচ্চ বিদ্যালয়,রামগঞ্জ উচচ বিদ্যালয়, রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,গাজীপুর রাজ্জাকিয়া জনকল্যান উচ্চ বিদ্যালয়, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়, চন্ডিপুর উচ্চ বিদ্যালয় সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়,ভাদুর উচ্চ বিদ্যালয়, শাহজকি উদ্দিন উচ্চ বিদ্যালয়,নোয়াগাঁও জনকল্যান উচ্চ বিদ্যালয়,নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয়,মাছিমপুর এ এল এম উচ্চ বিদ্যালয়, লামনগর একাডেমী,অভিরামপুর উচ্চ বিদ্যালয়, টিওরী বহুমুখী উচ্চ বিদ্যালয়, হোটাটিয়া উচ্চ বিদ্যালয়,ভাট্রা উচ্চ বিদ্যালয়,আলী পুর আদর্শ উচ্চ বিদ্যালয়,
পানিয়ালা উচ্চ বিদ্যালয়,দরবেশ পুর উচ্চ বিদ্যালয়, নারায়নপুর উচ্চ বিদ্যালয়, কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়, জিয়াউল হক জিয়া উচ্চ বিদ্যালয়, কেএম ইউনাইেিটড একাডেমী উচ্চ বিদ্যালয়,আথাকরা উচ্চ বিদ্যালয়, সাউদেরখিল উচ্চ বিদ্যালয়,চন্ডীপুর মনসা উচ্চ বিদ্যালয়,লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়, পানপাডা উচ্চ বিদ্যালয়,কালিকা পুর আদশ্য উচ্চ বিদ্যালয়, নিচহরা সমাজ কল্যান উচ্চ বিদ্যালয়, কাওয়ালীডাঙ্গা উচ্চ বিদ্যালয়,দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়, দাসপাডা উচ্চ বিদ্যালয়,শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়, লামচর উচ্চ বিদ্যালয়,জয়পুরা এস আর এম এস উচ্চ বিদ্যালয়।
মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুরুলহক ফারুক জানান, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে আলোচনা করে ফি নির্ধারন করেছেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের সুযোগ নেই। কেহ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads