ads

মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে বাকৃবিতে মৌন মিছিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১৮, ২০১৪ ৫:৫৭ অপরাহ্ণ

BAU Teachers Silent Movement Pic1মো: আব্দুর রহমান, বাকৃবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.এ. কে. এম শফিউল ইসলাম লিলনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌন মিছিল করেছে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মৌন মিছিলটি সোমবার সকাল সাড়ে ১১টার সময় বাকৃবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শুরু হয়। পরে মৌন মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থাপণা প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. লুৎফুল হাসান খান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: আবু হাদী নূর আলী খান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. সৈয়দ শাখাওয়াত হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার, গনতান্ত্রিক শিক্ষক ফোরামের সাবেক সভাপতি প্রফেসর ড. মো: মঞ্জুরুল আলম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা প্রায়ত প্রফেসর ড.এ. কে. এম শফিউল ইসলাম লিলন এবং পূর্বে সন্ত্রাসী হামলায় নিহত আরো দুই শিক্ষকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সরকারের কাছে আহ্ববান জানান বক্তারা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads