ads

মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে চালকল মালিকদের বিক্ষোভ স্বারকলিপি পেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১৮, ২০১৪ ৬:২২ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে চালকল মালিকদের বিক্ষোভ স্বারকলিপি পেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি : চালকল মালিকদের উৎপাদিত চাল সংরক্ষনে পিপি ওভেন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি বিক্ষোভ প্রদর্শন করেছে।

Shamol Bangla Ads

১৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির শতাধিক সদস্য ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হয় এবং বিক্ষোভ প্রদর্শন করে।
এসময় বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি রশিদ আলী,সাধারণ সম্পাদক কেএম লায়েক আলী এবং ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু।
বক্তারা পাট জাত পণ্যের ব্যবহার আইন ২০১০ এর একটি ধারা উল্লেখ করে বলেন শুধু মাত্র চাল কলের ক্ষেত্রে পিপি ওভেন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। অথচ সার ,আটা,ময়দা,ডাল,চিনি,পণ্য প্যাকেট জাত করতে অবাধে পিপি ওভেন ব্যাগ ব্যবহার করা হচ্ছে।
তারা আরও বলেন চটের ব্যাগ পিপি ওভেন ব্যাগের চাইতে দাম বেশী। উক্ত ব্যাগ ব্যবহার করায় চালের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এহেন অবস্থায় হাসকিং মিলে পিপি ওভেন ব্যাগ ব্যবহার নিষিদ্ধের আইন সংশোধনের দাবি জানান।
পরে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসককের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে একটি স্বারক লিপি দেয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads