ads

মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর হাতিবান্ধা ও মালিঝিকান্দা ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১৮, ২০১৪ ১২:৩৪ অপরাহ্ণ
ঝিনাইগাতীর হাতিবান্ধা ও মালিঝিকান্দা ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ও মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ১৭ নভেম্বর সোমবার সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক এস,এম, এ ওয়ারেজ নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রোকৌশলী একেএম ফজলুল হক। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক এস এম আমিরুজ্জামান লেবু প্রমুখ। এ সভায় কন্ঠ ভোটে শওকত জহির বাবুল কে হাতিবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আশরাফ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। পরে অনুরূপভাবে মোজাম্মেল হক মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আতিকুর রহমান (আতিক) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সভায় আহবায়ক কমিটির সকল সদস্যসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads