ads

মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে নারীর প্রতি সহিংসতা বন্ধে ও বাল্যবিবাহ প্রতিরোধে গণস্বাক্ষর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১৮, ২০১৪ ৬:০৮ অপরাহ্ণ
চারঘাটে নারীর প্রতি সহিংসতা বন্ধে ও বাল্যবিবাহ প্রতিরোধে গণস্বাক্ষর

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ ‘বাল্যবিবাহকে না বলুন, প্রতিরোধে এগিয়ে আসুন’ এই শ্লোগানকে সামনে রেখে চারঘাটে নারীর প্রতি সহিংসতা বন্ধে অনুপমপুর গ্রামের উদ্যোগে ১৮ নভেম্বর মঙ্গলবার সকালে মুংলী অনুপমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় চত্ত্বরে থানাপাড়া সোয়ালোজ ডিএস এর আয়োজনে নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গণ স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে গণস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন থানাপাড়া সোয়ালোজ ডিএস এর নির্বাহী পরিচালক রায়হান আলী, সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনি, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির মনিটরিং অফিসার ফ্লোরা আক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নাজিম উদ্দিন, থানাপাড়া প্রকল্প কর্মকর্তা মোরসালিন সরকার, প্রকল্প আইনজীবী এ্যাডঃ ফাহিমা খাতুন, জিআরসির সদস্য ও সমাজসেবক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ওবায়দুল ইসলাম, শিক্ষকসহ ছাত্রছাত্রীবৃন্দ। পরে নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ছাত্রছাত্রীদের ১৮ বছরের নিচে বাল্যবিবাহকে না বলুন বিষয়ে শতাধিক গণস্বাক্ষর দেন অত্র স্কুলের ছাত্রছাত্রীরা।
অপর দিকে একই দিনে ১২টায় বাংলাদেশ আইনজীবী সমিতির সহযোগিতায় অনুপমপুর মডেল গ্রামে ৩০ জন পরিবারের নারীদের দুইদিন ব্যাপী গবাদি পশুর উপর প্রশিক্ষণ দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads