আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার ডালাচারা গ্রামে ৪ মাসের শিশু কন্যা বিকৃত যৌন লালশার শিকার হয়েছে। পাষবিক নির্যাতনে শিশুটির মুখের ভিতরে ক্ষতবিক্ষত হয়ে গেছে। অসুস্থ অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শিশুটিকে পাষবিক নির্যাতনের অভিযোগে রাতেই একই গ্রামের খোরশেদ গাজীকে (৩৭) পুলিশের এস আই মোজাম্মেল গ্রেফতার করেছে।

আমতলী থানার অফিসার ইন-চার্জ (ওসি) সুকুমার রায় জানিয়েছেন, সোমবার দুপুরে ডালাচারা গ্রামের রুমাবেগম ৪ মাসের শিশুকে ঘরের খাটে রেখে বাড়ির সামনে নলকূপে কাপড় ধোয়ার জন্য গিয়েছিলেন। এসময় প্রতিবেশী আফেজ গাজীর ছেলে খোরশেদ গাজী (৩৭) শিশুটিকে কোলে করে ঘরের পিছনের বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুটিকে পাষবিক নির্যাতন চালানো হয়েছে। রুমা বেগম ঘরে এসে শিশুটিকে না পেয়ে কান্নাকাটি শুরু করেন। প্রতিবেশীরা ছুটে এসে দেখেন শিশুটিকে রেখে খোরশেদ গাজী পালিয়ে যাচ্ছে। শিশুটির সারা শরীরে শুক্রানু দেখে তাদের সন্দেহ হয়। শিশুটির মা জানিয়েছেন, বিকৃত যৌন লালশায় শিশুটির মুখের ভিতরে ক্ষতবিক্ষত হয়েছে। শিশুটি বর্তমানে শ্বাসকস্টে ভুগছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমত আরা মাহাবুব কলি জানিয়েছেন, শিশুটি বর্তমানে সুস্থ আছে। তার বিপদের কোন আশংকা নেই। এলাকাবাসী জানিয়েছেন, খোরশেদ গাজী সমিল শ্রমিক হলেও বিকৃত চরিত্রের লোক। এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে। অপরদিকে শিশুটির বাবা সিদ্দিক হাওলাদার ইটভাটার শ্রমিক। এ ঘটনায় এলাকাবাসী হতবাক হয়ে পড়েছে।




