ads

সোমবার , ১৭ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাওলানা ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১৭, ২০১৪ ৫:৪৩ অপরাহ্ণ

Bhasaniশ্যামলবাংলা ডেস্ক : আজ (১৭ নভেম্বর) মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদেশে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে টাঙ্গাইলের সন্তোসে মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।
মাওলানা ভাসানী পাকিস্তান ও বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের মানুষের কাছে তিনি মজলুম জননেতা হিসেবে পরিচিত। তিনি ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন। দেশের মহান মুক্তিযুদ্ধে মাওলানা ভাসানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ইন্তেকাল করেন।
মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ন্যাপ-ভাসানীর সভাপতি মোসতাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের পরিচালক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এডভোকেট বলরাম পোদ্দার।
এর আগে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাপ-ভাসানী এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে মওলানা ভাসানীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া নতুনধারা বাংলাদেশ নামে একটি সংগঠন ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর তোপখানা রোডস্থ সংগঠনের কার্যালয়ে তারুণ্যের রাজনীতিতে ভাসানীর অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস-চেয়ারম্যান শান্তা ফারজানা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads