ads

সোমবার , ১৭ নভেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে পথরোধ করে মোটরসাইকেল ছিনতাই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১৭, ২০১৪ ৮:৩১ অপরাহ্ণ
মহাদেবপুরে পথরোধ করে মোটরসাইকেল ছিনতাই

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুরে গত ১৬ নভেম্বর রোববার রাতে পথরোধ করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা গেছে, নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মকবুল হোসেনের পুত্র জাহাঙ্গীর আলম রাত সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেল যোগে মহাদেবপুর সদর থেকে বাড়ি ফেরার পথে বাগডোব-ছাতড়া রোডের চান্দাশ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের অদূরে একদল ছিনতাইকারী দড়ি দিয়ে পথরোধ করে জাহাঙ্গীরকে বেদম মারপিটের পর তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, জাহাঙ্গীর ও তার বাবা নিয়ামতপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার লেনদেনের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads