চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন বিল জলাশয়ে ফাঁদ পেতে নির্বিচারে শিকার করা হচ্ছে নানান প্রজাতির অতিথি পাখি। উপজেলার বিভিন্ন হাটবাজারে এসব অতিথি পাখি গোপন স্থানে রেখে সেখান থেকে দুই একটা করে পাখি বের করে কৌশলে চড়ামূল্যে বিক্রি করছে। অনেক সময় এসব পাখির মধ্যে দেশীয় প্রজাতির পাখিও দেখা যায়। এলাকার বিলাঞ্চলের লোকজনদের সাথে কথা বলে জনাগেছে, শীতের শুরুতে এসব এলাকায় বিভিন্ন প্রজাতির হাজার হাজার অতিথি পাখির আগমন ঘটে। বিল, বাওড়, হাওড় ও জলাশয় পাখিদের কলকালিতে মুখরিত হয়ে উঠেছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে তৎপর হয়ে উঠেছে কিছু অসাধু পাখি শিকারীরা। খাদ্য ও আশ্রয়ের সন্ধানে শীতের তীব্রতা সহ্য করতে না পেরে সূদূর সায়বেরিয়া থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আসা এসব পাখি শিকারীদের পাতা ফাঁদে ধরা পড়ছে। এলাকার কিছু কিছু অসাধু শিকারীরা মৌসুম পেশা হিসাবে পাখি শিকার বেঁেছ নিয়েছে। শিকারীরা বিভিন্ন ধরনের ফাঁদ জাল ও আলোর সাহায্যে হাওড়, বাওড় ও বিলে তারা রাত জেগে নির্বিচারে শিকার করছে অতিথি পাখি। সকাল হতে না হতেই এসব রং বেরঙের অতিথি পাখি পৌছে যাচ্ছে এক শ্রেনীর সৌখিন মানুষের কাছে। তারা এ সকল পাখির মাংশ ভোগ করছে। হাওড় ও বিল এলাকার অনেকে জানান, পাখি শিকারীরা খুব কৌশলে পাখির কণ্ঠ নকল করে দূর থেকে পাতার বাসি বাজিয়ে পাখিদের ফাঁদের কাছে নিয়ে আসে। অবিকল পাখিদের কণ্ঠে বাঁশি বাজাতে জানে। এসব শিকারীদের কাছ থেকে পাখিদের পালানোর কোন উপায় নেই। উপজেলার শ্রীরামপুর,কলিগাতী, বারাশিয়া, কালশিরা, বেন্নাবাড়ি, রুইয়ারকুল ও উপজেলা সীমান্তবর্তী বাজার কোদালিয়াসহ বিভিন্ন বিল জলশয় জুড়ে পাখি শিকারের সাথে জড়িত রয়েছে প্রায় অর্ধশত শিকারী। শিকারীরা পাখি ধরে কম মূল্যে বিক্রি করছে কিছু অসাধু পাখি ব্যবসায়ীদের কাছে। উপজেলার পাগল মার্কেট, বারাশিয়া বাজার, চিতলমারী বাজারসহ কয়েকটি বাজারে এ সকল পাখি ব্যবসায়ীরা গোপনে ও প্রকাশ্যে চড়া দামে বিক্রি করছে। এ ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, বিষয়টি খোজ নিয়ে দেখা হচ্ছে। পাখি শিকারীদের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আঃ রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, পাখি শিকার সম্পূর্ন নিষিদ্ধ এসব পাখি আমাদের পরিবেশের ভারসম্য রক্ষা করে থাকে এবং শিকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত।

চিতলমারীতে কমিউনিটি পুলিশিং ফোরাম কর্মশালা অনুষ্ঠিত
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে গতকাল সোমবার বিকালে কমিউনিটি পুলিশিং ফোরামের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটরিয়ম ভবনে থানা পুলিশের আয়োজনে থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল সাদিয়া আফরোজ, অধ্যক্ষ মোহসীন আলী রেজা। উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি আলহজ্জ্ব বাদশা মিয়া শেখ, সাধারন সম্পাদ পীযূষ কান্তি রায়, যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুর রহমান শেখ, ইউনিয়ন চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি, নিজাম উদ্দিন শেখ, কাজী আজমীর আলী, শিকদার মতিয়ার রহমান, মুকুল কৃষ্ণ মন্ডল। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বড়বাড়িয়া কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর উকিল, মিজানুর রহমান পপলিন, শেখ বোরহান উদ্দিন, পলাশ তালুকদার, কামরুজ্জামান পিকলু খান, থানা তদন্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, এস আই মোঃ ফিরোজ আলম, এস আই শহিদুল রহমান, এস আই সোলায়মান চৌধুরী প্রমূখ। উক্ত বক্তাগন বলেন, চিতলমারী থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাজ নিমূল করা হবে।

চিতলমারীতে হেলাল উদ্দীন একাডেমীর ছাত্র ছাত্রীদের বিদায় সংর্বধনা অনুষ্ঠান
বাগেরহাটের চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন একাডেমীর ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার একাডেমী মিলানায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমুদ রঞ্জন বালার সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, অভিভাবক মোঃ বেল্লাল হোসেন, শরিফুল হাসান অপু, মুন্সী দেলোয়ার হোসেন। এছাড়া একাডেমীর শিক্ষক শিপ্রা হীরা, স্মৃতিকনা হীরা, সজল রায়, কাজী হাছিবুর রহমান, পুরবী নাগ, অম্বরিষ বিশ্বাস, মোঃ শামীম মাঝি। সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, কল্যান পান্ডে, মোঃ সাদিক শেখ, অর্ঘ চক্রবর্তী, মুন্সী ফাহাদুজ্জামান জিতু। এছাড়াও একই দিনে উপজেলার আজিজুল হক একাডেমীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।




