ads

রবিবার , ১৬ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিরোজপুর সংবাদ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ১৬, ২০১৪ ৬:১৮ অপরাহ্ণ

pirojpur-map-BPNপিরোজপুরে এসএসসি’র ফরম পূরনে গলকাটা ফি আদায়ের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে নাজিরপুর উপজেলায় দাখিল ও এসএসসি’র ফরম পূরনে গলাকাটা ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। স্কুলগুলো সরকারের বেধে দেওয়া ফি’র দ্বিগুন-তিনগুণ আদায় করছে। এতে বেকায়দায় পডেছে গরিব শির্ক্ষাথীরা। তাদের অভিযোগ কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাকে ব্যবসায় রূপ দিয়ে শির্ক্ষাথীদের পুজি হিসেবে ব্যবহার করছে। অভিভাবকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারের কোন নিয়ন্ত্রন নেই। স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলকমিটি যা চাপিয়ে দেয় তাই তারা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বাধ্য হয়ে মেনে নিচ্ছেন।
উপজেলার কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মধ্য কলারদোয়ানিয়া দাখিল মাদ্রাসা,  মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়, মালিখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়, লড়া মাধ্যমিক বিদ্যালয়, বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়, দীর্ঘা মাধ্যমিক বিদ্যালয়. দীর্ঘা ইউনিয়ন একাডেমি, চাঁদকাঠী মাধ্যমিক বিদ্যালয়, শেখ মাটিয়া মাধ্যমিক বিদ্যালয়, রঘুনাথপুর দাখিল মাদ্রাসা, গাওখালী মাধ্যমিক বিদ্যালয়,গোবর্দ্ধন সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, খেজুরতলা সপ্তগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়য়, কাইলানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মনোরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়সহ প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই শির্ক্ষাথীদের কাছ থেকে শিক্ষা মন্ত্রাণালয়ের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাখিল ও এসএসসি’র ফরম পূরনে বোর্ড কর্তৃক সর্বোচ্চ ১৫শ’ টাকা নেওয়ার কথা থাকলেও ৩ হাজার থেকে ৩ হাজার ৫শ’ টাকা নেওয়ায় অভিযোগ পাওয়া গেছে। অভিভাবকদের অসেচনতাকে পূঁজি করে অর্ধলোভী প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির যোগসাজসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাকের ডগায় অর্থ লুটে নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। সরেজমিন ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা অনেক কিছুই মেনে নিতে বাধ্য হন। তবে  তারা এ অবস্থা থেকে মুক্তি চান। স্কুলে কোচিং ব্যবসা নিষিদ্ধ থাকলেও কোচিং ও ডে-কেয়ারের নাম করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির স্বজনপ্রিয়তার হাত ধরে অনেকেই শুধু বোর্ড ফি দিয়েই ফরম পূরন করছে বলে জানা গেছে। শুধু তাই নয় অভিভাবকরা টাকা কমানোর অনুরোধ জানাবে বলে অধিকাংশ স্কুলের প্রধান শিক্ষকরা ছুটি না থাকলেও থাকছে অনুপস্থিত। টাকা কমানোর আবদার নিয়ে অনেক অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠানের কড়া নাডলেও আশার মূখে বালি ঢেলেই ফিরে আসতে হয় তাদের।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন কাছে জানতে চাওয়া হলে তিনি  বলেন, ‘এসএসসি’র ফরম পূরনে সরকার নির্ধারিত ফি সর্বোচ্চ ১৫শ’ টাকা। শুনেছি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা করে নেওয়া হচ্ছে। তবে অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে কোন অভিযোগ পাইনি। তাছাড়া বিষয়টি আমাদের নয়। এটা সরাসরি শিক্ষা বোর্ড নিয়ন্ত্রণ করে।’ এ অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শাহ আলমগীর হোসেন এ প্রতিনিধিকে জানান, কেন্দ্র ফি সহ বিজ্ঞান বিভাগের জন্য সর্বোচ্চ ১ হাজার ২৯০টাকা এবং মানবিক শাখার জন্য ১ হাজার ৫৫টাকা নির্ধারন করা হয়েছে। এর বেশী গ্রহনকারীদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পিরোজপুরে যুবককে প্রেমের ফাঁদে ফেলে দু’দফা টাকা আদায় : অবশেষে মামলা দিয়ে হয়রানী

Shamol Bangla Ads

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে এক যুবককে প্রেমের ফাঁদে ফেলে দু’দফা টাকা আদায় করেও খ্যান্ত হয়নি প্রেমিকা। তৃতীয় দফা টাকা আদায়ে ব্যার্থ হয়ে থানায় মামলা দিয়ে হয়রানী করছে যুবকসহ তার পরিবারের সদস্যদের।
সরেজমিন ঘুরে জানা গেছে, উপজেলার উত্তর কলারদোয়ানিয়া গ্রামের আলাউদ্দিনের পুত্র কামাল হোসেনের সাথে একই জেলার পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার সোহাগদল বরছাকাঠী গ্রামের মৃত. শফিকুল ইসলাম সান্টুর কলেজ পড়–য়া মেয়ে ফারজানা আক্তারের বিগত কয়েক মাস পূর্বে মুঠোফোনে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক হয়। কিছুদিন যেতে না যেতেই ফারজানা আক্তার মুঠোফোনের মাধ্যমে কামালকে দেখা করার জন্য নেছারাবাদ উপজেলার ইন্দুরহাট বাজারে যেতে বলে। প্রেমিকার ডাকে সাড়া দিয়ে কামাল তার সাথে দেখা করার জন্য ওই বাজারে গেলে পরিকল্পিতভাবে ফারজানা তার কয়েকজন যুবক বন্ধু নিয়ে কামালকে মারধর করে আটক করে রাখে। এ সময় কামালের নিকট থাকা ৪৫ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়। এ খবর শুনে কামালের বড় ভাই জামাল স্থানীয় লোকজন নিয়ে ওই বাজারে যাওয়ার পর কথিত প্রেমিকা ও তার লোকজন ভয়ভীতি দেখিয়ে কামালের মুক্তিপন হিসেবে আরো ৫০ হাজার টাকা দাবি করে। তখন বড় ভাই জামাল তাদের দাবীকৃত ৫০ হাজার টাকা দিয়ে কামালকে ছাড়িয়ে আনেন।
এ ঘটনার কিছুদিন পর ফারজানার ভগ্নিপতি মাঈনুল হাসান কামালের বড় ভাই জামালকে মুঠোফোনে জানান যে, এলাকার লোকজনকে ম্যানেজ করতে আরো ৩ লাখ টাকা দিতে হবে। এ টাকা না দিলে ফারজানাকে দিয়ে তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করারও হুমকি দেয়া হয়। এরপর গত ৮ আগষ্ট সন্ধ্যায় ফারজানার ভগ্নিপতি মাঈনুল হাসান উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নান্না মিয়া ও স্থানীয় চৌকিদার মোস্তফাকে জানান যে, ফারজানা আক্তারকে কামাল বিয়ে না করলে সে আত্মহত্যা করবে। ওই দিন সন্ধ্যায় ভগ্নিপতি মাঈনুল হাসান স্থানীয় লোকজনদের সামনে ফারজানাকে কামালের বাড়ীতে তুলে দেয়। কামাল এ ঘটনার কিছুদিন আগে থেকেই ব্যবসায়িক কাজে ঢাকায় অবস্থান করছিল। ফারজানা তার লোকজন দিয়ে কামালকে মারধর করে টাকা-পয়সা নেওয়ায় অভিমানে সে ফারজানাকে বিয়ে করতে অস্বীকার করে। সেই থেকে কামাল আর বাড়িতে ফিরে নি। প্রেমিকা ফারজানা কামালের বাড়ীতেই অবস্থান করতে থাকে।
গত ১০ নভেম্বর ফারজানার মা হেলেনা বেগম বাদী হয়ে তার মেয়েকে গত ৫ নভেম্বর বিকাল সাড়ে তিনটায় কামাল তার লোকজন নিয়ে নেছারাবাদ উপজেলার বরছাকাঠী খেয়াঘাট থেকে অপহরণ করেছে মর্মে উল্লেখ করে কামালের বৃদ্ধ মাতা-পিতা, মামা, বড় ভাই ও ভগ্নিপতি সহ ৬জনকে আসামী করে নেছারাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করে। মামলা থেকে বাঁচতে হলে কামালের পরিবারের নিকট আরো ৫ লাখ টাকা দাবি করে ফারজানার ভগ্নিপতি মাঈনুল হাসান। এ মিথ্যা মামলার কারণে কামালের পরিবার এখন পালিয়ে বেড়াচ্ছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কলারদোয়ানিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. নান্না মিয়া বলেন, ‘গত ৮ আগষ্ট ফারজানা নামক মেয়েটিকে তার ভগ্নিপতি হাসান আমার কাছে নিয়ে আসেন এবং বলেন যে, কামালের সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। কামাল তাকে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে। তখন এলাকার চৌকিদার নিয়ে মেয়েটিসহ ওই দিন সন্ধ্যায় কামালের বাড়ীতে যাই। কামাল বাড়ীতে না থাকায় কামালের মা-বাবার সাথে কথা বলে বিষয়টি মিমাংসার চেষ্টা করি। কিন্তু কামাল মুঠোফোনে জানায় তাকে মারধর করে দু’দফা অর্থ আদায়ের কারণে ফারজানাকে বিয়ে করা সম্ভব নয়। এ সময় আমাদের সামনেই ফারজানার লোকজন তাকে কামালের বাড়ীতে রেখে চলে যায়।’

জমি-জমা নিয়ে বিরোধের জের নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ আহত-৯

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। উপজেলার তারাবুনিয়া বাজার ব্রীজ সংলগ্ন একরাম শেখের বাড়িতে একটি নতুন ঘর তৈরীকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। স্থানীয়রা থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
জানা গেছে, গত শুক্রবার উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া বাজার ব্রীজ সংলগ্ন একরাম শেখের বাড়িতে একটি নতুন ঘর তৈরীর কাজ চলছিল। রাত আনুমানিক ১০টার দিকে একই গ্রামের প্রতিপক্ষ নজরুল ইসলাম শেখ, জসিম শেখ ও মেরাজ শেখের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল একরাম শেখের বাড়িতে আতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদের হাতে থাকা লাঠি দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে একরাম শেখ (৪৫), নাজমা আক্তার (৩৫), রোকেয়া বেগম (৩৫), নাজু আক্তার (৩৪), শাবানা আক্তার (১৬), সাবিনা আক্তার (১৪), ইয়াছমিন (১২) সহ ৯ জনকে আহত করেছে। এ সময় হামলাকারীরা নির্মাণাধীন ঘরের টিন ও কাঠসহ অন্য একটি ঘর ভাংচুর করে ঘরে থাকা মালামাল ল্টু-পাট করে নিয়ে যায়।
হামলায় গুরুতর আহত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন একরাম শেখ জানান, প্রতিবেশী নজরুল শেখগংদের সাথে তাদের দীর্ঘদিন যাবৎ জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জের ধরে গত শুক্রবার গভীর রাতে নজরুল শেখ অস্ত্রসস্ত্রসহ ২০/২৫ জন ভারাটে সন্ত্রাসী নিয়ে তাদের বাড়ীতে হামলা চালায়। বাড়ীর লোকজনদের মারপিট করে গুরুতর জখম করে এবং বাড়িঘর ভাংচুরসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম শেখের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। তাছাড়া তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পিরোজপুরে জেডিসি পরীক্ষায় চলছে নকলের উৎসব : ৪ পরীক্ষার্থী বহিস্কার

Shamol Bangla Ads

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের জিয়ানগরে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে জে.ডি.সি পরীক্ষায় জিয়ানগর ডিগ্রি কলেজ কেন্দ্রে চলছে নকলের মহোৎসব। প্রশাসনকে তোয়াক্কা না করে প্রতিটি পরীক্ষায় কেন্দ্র কর্তৃপক্ষ কৌশলে প্রশ্নের উত্তর কপি করে প্রতি কক্ষে সরবরাহ করার একাধিক অভিযোগ পাওয়া গেছে। কয়েক জন প্রতিষ্ঠান প্রধান ও সহকারি শিক্ষকরা এ নকল সরবরাহ করায় অংশগ্রহন করছেন। যে শিক্ষক নকলে বাধা দেয় তাদেরকে পরবর্তী পরীক্ষায় দায়িত্ব থেকে বাদ দেয়া হয়। এমনকি বিষয়ে পারদর্শী শিক্ষকদের অফিস কক্ষে রেখে প্রশ্নের উত্তর কপি করে পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করেন। বিষয়টি নিয়ে উপজেলা ব্যাপী প্রশাসনের মধ্যে আলোচনা হলে রোববার জিয়ানগর ডিগ্রি কলেজের জে ডি সি কেন্দ্রে গনিত পরীক্ষায় পিরোজপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ রাশেদুজ্জামান দায়িত্ব অবহেলার কারণে এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং ৪ পরীক্ষার্থীকে নকল করার অভিযোগে বহিস্কার করেন। বহিস্কৃত পরীক্ষার্থীরা হল জিয়ানগর এফ. করিম আলিম মাদরাসা ১, বালিপাড়া সিনিয়র আলিম মাদরাসা ১, পত্তাশী হাছানিয়া দাখিল মাদরাসা ১, দিঘিরপাড় জামেইয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ১ জন। নকলে করতে বাধা দেয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, ইংরেজী ২য় পত্রের পরীক্ষায় নকল করতে না দেয়ায় আমাকে আর পরীক্ষার দায়িত্ব দেয়া হয়নি। দায়িত্ব থেকে জিয়ানগর ডিগ্রি কলেজ জেডিসি পরীক্ষা কেন্দ্রের তদারকি কর্মকর্তা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা জানান, পরীক্ষার্থীর সাথে নকল রাখার অভিযোগে ৪ জনকে বহিস্কার করা হয়েছে।

  নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় গৃহবধুর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুর-পিরোজপুর সড়কের নাজিরপুর উপজেলার  চৌঠাইমহল বাসষ্ট্যান্ডের কাছে রাবেয়া পেট্রোল পাম্পের সামনে বাসের নিচে পিষ্ট হয়ে রুশিয়ারা বেগম (৪৬) নামের  এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার  রাত পৌনে ৭ টার দিকে  এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। জানা গেছে, ভ্যান যাত্রী  রুশিয়ারা বেগম  উপজেলা সদর থেকে ওই দিন সন্ধ্যায় বাজার নিয়ে নিজ বাড়ি আধাঝুড়িতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বায়েজিদ পরিবহন নামের একটি বাস তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads