ads

রবিবার , ১৬ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্বৃত্তদের হাতে রাবি শিক্ষক শফিউল খুন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১৬, ২০১৪ ১২:৫৭ পূর্বাহ্ণ

rajshahi-photo Sofiulরাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম (৪৮) কে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৫ নভেম্বর শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস সংলগ্ন চৌদ্দপাই এলাকার নিজ বাসায় ফেরার পথে বিহাস পল্লীতে ওই হামলার শিকার হন ড. শফিউল। গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়ার মধ্যেই এই শিক্ষকের মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

Shamol Bangla Ads

জানা যায়, বেলা ৩টার দিকে শফিউল ইসলাম বিহাসের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কয়েকজন তাকে ঘিরে ফেলে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। মাথা ও ঘাড়ে রক্তক্ষরণের মধ্যেই শফিউল একটি রিকশায় চেপে হাসপাতালের পথে রওনা হয়েছিলেন। ক্যাম্পাসলাগোয়া বিনোদপুরে এসে তিনি রিকশা থেকে পড়ে যান। ওইসময় পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে আসে বলে পুলিশ জানিয়েছে।
হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের নিবন্ধক ডা. মমতাজ জানান, ওই শিক্ষকের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। জরুরি অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়ার পরপরই তিনি মারা যান।
তবে কারা, কেন ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন।
রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক শফিউলের জানাজা হয়। এতে উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিনসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এদিকে শিক্ষক খুনের প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিকালে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রবিবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, এর প্রায় ৮ বছর আগে ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি ভূতাত্ত্বিক ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহেরকে তার ক্যাম্পাসের বাসায় হত্যা করা হয়। তার লাশ বাসার পাশের ম্যানহোলে ঢুকিয়ে রাখা হয়েছিল।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads