ads

শনিবার , ১৫ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সন্ত্রাস জঙ্গিবাদ উস্কে দিয়ে লাভ নেই ২০১৯ সালের আগে দেশে নির্বাচন হবে না : মোহাম্মদ নাসিম

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ১৫, ২০১৪ ৭:০০ অপরাহ্ণ

sirহুমায়ুন কবির মৃধা (সিরাজগঞ্জ) :   আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন,দেশে ৫জানুয়ারি নির্বাচন কে কেন্দ্র করে বিএনপি জামায়াত-শিবির জ্বালাও-পোড়াও ধ্বংস যজ্ঞ চালিয়ে গণতন্ত্র হরন করতে চেয়েছিল। তারা দেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ সাধারন মানুষের উপর বোমা নিক্ষেপ করে পুড়িয়ে মেরেছে। খালেদা জিয়াকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে আসার জন্য বার বার আমন্ত্রণ জানালেও তিনি না এসে নির্বাচনী ট্রেন মিস করেছেন। নির্বাচনী ট্রেন মিস করে খালেদা জিয়া তার মিত্র জামায়াত শিবির,বিএনপিকে লেলিয়ে দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। তিনি দেশে আবারও সন্ত্রাস জঙ্গিবাদ উস্কে দিতে চাইছেন। এসব করে কোন লাভ নেই। দেশে ২০১৯ সালের একদিন আগেও কোন নির্বাচন হবে না। শুক্রবার দুপুড়ে সিরাজগঞ্জের উল­াপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য স্বাস্থ্য মন্ত্রী এসব কথা বলেন। উল­াপাড়া পৌর শহরের আবু তাহের ছাত্রাবাস মাঠে উল­াপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-প্রধামন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। বক্তব্য রাখেন-উল­াপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম,সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডাঃহাবিবে মিল­াত মুন্না,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.মোস্তাফিজুর রহমান বিএসসি,সাধারন সম্পাদক আলহাজ কেএম হোসেন আলী হাসান,জেলা আওয়ামীলীগ নেতা বিমল কুমার দাস,গোলাম কিবরিয়া,সিরাজুল আলম খান,উল­াপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.মারুফ বিন হাবীব,গোলাম মোস্তফা সহ প্রমূখ। স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন,দেশে এখন কোন অভাব নেই। আমরা নিরলস ভাবে কাজ করছি। জননেত্রী শেখ হাসিনা অবিরাম দেশের উন্নয়ন করে চলেছেন। আমারা দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৬ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছি। স্বাধীনতা যুদ্বের বিরোধীতাকারী যুদ্বাপরাধী,জেল হত্যার আসীদের বিচার করা হচ্ছে। ভারতের মুদি সরকার গঠনের পর খালেদা জিয়া আস্ফলত করা শুরু করেছিলেন,কিন্তু মুদি সরকার আমাদের গণতন্ত্র রক্ষার নির্বাচন এবং বঙ্গবন্ধুর দেশ গঠনের প্রশংসা করায় খালেদা জিয়ার মুখের হাসি নেই। প্রধানমন্ত্র্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়ন করে দেশের ঘরে ঘরে বিদ্যুৎ,বিনামূল্য পাঠ্যপুস্তক সরবরাহ করে বিশ্বে উন্নয়নের নজির স্থাপন করেছেন। বিশেষ অতিথির বক্তব্য এইচটি ইমাম বলেন, উল­াপাড়ার মানুষ সব সময় বিপ্লবী। নির্বাচন পরর্বতী উল­াপাড়ায় বিএনপি জামায়াত শিবির যে জ্বালাও পোড়াও সহিংসতা চালিয়েছে তা কেবল পাকিস্তানের দোসরদের বেলায় সম্ভব। বিএনপি জামায়াতের উৎস এক। তারা দেশের সংখ্যা লঘু নির্যাতন সহ হেফাজতকে দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছে। তিনি বলেন,দেশ এগিয়ে যাচ্ছে। খুব শিঘ্রই আমারা পৃথিবীতে সবৃদ্ব দেশ হিসাবে প্রতিষ্টিত হতে যাচ্ছি। বিএনপি জামায়াত শিবির দেশে আবারও জেএমবি,হরকাতুল জেহাদ,আনসারুল­াহ বাংলা টিম সৃ্িষ্ট করে যাতে কোন সহিংসতা চালাতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকার অনুরোধ করেন। কাউন্সিলে কাউন্সিলরদের সর্ব সম্মতিক্রমে সিদ্বান্তের মতামতের ভিত্তিতে উল­াপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে মীর শহিদুল ইসলাম পুন্নু এবং সাধারন সম্পাদক পদে সংসদ সদস্য তানভীর ইমামকে নির্বাচিত করা হয়।

Need Ads