ads

শনিবার , ১৫ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় বিয়ে বাড়িতে কনে পক্ষের পিটুনিতে পুলিশসহ ৮ বরযাত্রী আহত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ১৫, ২০১৪ ৫:৫৯ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় বিয়ে বাড়িতে কনে পক্ষের পিটুনিতে পুলিশসহ ৮ বরযাত্রী আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে মাংস দেয়াকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যসহ ৮ জন বরযাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে কনে পক্ষের লোকজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে।
আহতদেরকে স্থানীয় ক্লিনিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।  এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টায় সদর উপজেলার ভিমরুল্লাহ গ্রামের সুমন বিয়ে করার জন্য ৩০-৩৫ জন বরযাত্রী নিয়ে আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া গ্রামের আজিজুর রহমান ওরফে পটলের বাড়িতে যায়।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খাওয়ার সময় মাংস দেয়াকে কেন্দ্র করে বরযাত্রী আসলামের সঙ্গে কনে পক্ষের লোকজনের কথা কাটাকাটি হলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।
এরপর বিয়ের অনুষ্ঠান শেষ করে সুমন বরযাত্রীদের নিয়ে কনের বাড়ি থেকে বের হলে কনে পক্ষের লোকজন বরযাত্রী চুয়াডাঙ্গা পুলিশ লাইনের পুলিশ সদস্য শাহিন (২৮), সদস্য জাহাঙ্গীর (২৫), আসলাম (২০), হায়দার আলী (২২) ও হান্নানসহ (১৯) আটজনকে পিটিয়ে গুরুতর আহত করে। এর মধ্যে আসলামের অবস্থা আশংকাজনক।

আলমডাঙ্গা থানার (ওসি) মনিরুদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পুলিশ সদস্য আহত হয়েছে কিনা আমার জানা নেই। তবে অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।

Need Ads