মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে মৎস্যজীবি সমবায় সমিতিগুলোতে ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের জাল বিতরণ এবং ৬০ হাজার টাকা মূল্যের অবৈধ জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা ১২ নভেম্বর বুধবার দপ্তর চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওবাইদুল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান ধলু, অজিত কুমার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। এসময় স্থানীয় নাটুয়াপাড়া, আন্ধারকোঠা, ভান্ডারপুর উত্তরপাড়া, সার্তা পূর্বপাড়া, রামচরণপুর এবং লাওয়াডাঙ্গা মৎস্যজীবি সমবায় সমিতিতে ২ লক্ষ্য ৪০ হাজার টাকা মূল্যের উন্নতমানের ৬টি জাল বিতরণ করা হয়। পরে উপজেলার বিভিন্ন স্থান থেকে জব্দকৃত ৬০ হাজার টাকা মূল্যের অবৈধ জাল আগুনে পুড়িয়ে নিধন করা হয়।




