ads

বুধবার , ১২ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় বসে সারিয়াকান্দিতে দল চালান বিএনপি সভাপতি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ১২, ২০১৪ ৪:৪৫ অপরাহ্ণ
বগুড়ায় বসে সারিয়াকান্দিতে দল চালান বিএনপি সভাপতি

প্রতীক ওমর,বগুড়া : বগুড়ার সারিয়াকান্দিতে সম্মেলন ছাড়াই থানা বিএনপির কমিটি ঘোষণা ও দীর্ঘদিনেও দলীয় অফিস না থাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্য অসন্তোষ দেখা দিয়েছে। এধরনের ঘটনায় নেতাকর্মীদের মধ্য অজানা আশংকা দানা বেঁধে উঠছে। স্থানীয় সূত্রে জানাযায়, এ এলাকাটি বিএনপির ঘাটি হিসেবে পরিচিতি। দলটি গঠনের পর সারিয়াকান্দি থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন বীরমুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিম মতিন। এরপর প্রধান সড়কে অবস্থিত তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানটি বিএনপি ও এর অঙ্গসংগঠন হিসেবে রুপান্তর করা হয়। প্রায় ২ যুগের বেশি সময় ধরে সেটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার হয়। এরপর ৯৯ সালের শেষের দিকে বগুড়া জেলা যুবলীগের সাবেক নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শোকরানা বিএনপিতে যোগ দেয়ার পর তিনি বাসভবন কাম দলীয় অফিস হিসেবে ব্যবহারের জন্য সারিয়াকান্দির প্রধান সড়কের বালুয়াহাটায় নিজস্ব জায়গার উপর তিনতলা ভবন নির্মান করেন। কিন্তু বছর দুয়েক পর অজ্ঞাত কারণে দলীয় কর্মকান্ড থেকে শোকরানার প্রস্থান হয়। এরপর কাজী রফিকুল ইসলাম বিএনপির দলীয় মনোনয়ন লাভ করেন এবং তিনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। পরে কাজী রফিকুল ইসলাম গার্লস স্কুল সড়কে একটি ভাড়া করা ভবন থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি তিনি সারিয়াকান্দি-চন্দনবাইশা সড়কের পৌর এলাকায় সরকারপাড়ায় তার নিজস্ব বাসভনটিও দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার হয়। কিন্তু গত ১৫জুলাই সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলামের সমর্থিত থানা বিএনপির কমিটি বিলুপ্ত হয় এবং বিশিষ্ট হোটেল ব্যবসায়ী ও ১৯ সেপ্টেম্বর জেলা বিএনপির উপদেষ্টা শোকরানার আশির্বাদ পুষ্ট ১০১ সদস্য বিশিষ্ট থানা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি সুজাউদদৌলা সনজু ও সাধারণ সম্পাদক পদ লাভ করেছেন লুৎফুল হায়দার রুমি। দু’জনের কেউই সারিয়াকান্দি সদরে অবস্থান করেন না। তারা জেলা শহরে তাদের বসবাস। বিশেষ কোন কাজকর্ম ছাড়া সারিয়াকান্দি সদরে আসার প্রয়োজন মনে করেন না। কিন্তু এদিকে সারিয়াকান্দির চরাঞ্চল সহ দুরান্ত থেকে আগত দলীয় নেতাকর্মীরা প্রয়োজনে তাদের কোন সাক্ষাৎ পাচ্ছেন না। মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের পর কোন ধরনের দলীয় অফিস না থাকায় সারাদিন এখানে সেখানে বসে থেকে হতাশ মন নিয়ে বাড়ি ফিরছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এঘটনায় নেতাকর্মীদের মনে হতাশা, ক্ষোভ ও অজানা আতংক দানা বাঁধতে শুরু করেছে। এ ব্যাপারে সারিয়াকান্দি থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিম বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। এ দলে ব্যক্তির স্বার্থকে চরিতার্থ করা উদ্দেশ্যে সংখ্যা গরিষ্ট নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে কেবল পেপার পত্রিকায় কমিটি ঘোষণ দলের জন্য শুভ লক্ষণ নয়। কিছু সময় পার করার জন্য ভূইফোর ব্যক্তিদের দলের ব্যানারে ঠাঁই দিয়েছেন । এ ভাবে দল পরিচালিত করলে আগামী দিনে সুবাতাস প্রবাহ ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। হাটশেরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসার জাহিদুর রহমান বলেন, তারা আসলে দল গোছানোর উদ্দেশ্যে কাজ করছেন না। সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির জানান, দলকে সুসংঘটিত করার মাধ্যমে আগামী দিনে বেগম জিয়ার ডাকে আন্দোলন বেগবান করার জন্য দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের মাধ্যমে সারিয়াকান্দি থানা কমিটি নির্বাচিত করার দাবী করেন। এব্যাপারে সভাপতি সুজাউদদৌলা সনজু ও সাধারণ সম্পাদক লুৎফুল হায়দার রুমির সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, এখন পর্যন্ত কোন রকমের দলীয় কার্যক্রম ব্যহত হয় নি। মাস খানেকের মধ্যই উপজেলা সদরে দলীয় অফিস নেয়ার ব্যবস্থা করা হবে।

Need Ads