ads

বুধবার , ১২ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অগ্রাধিকার ভিত্তিতে পুরাতন মামলাগুলো চিহিৃত করে দ্রুত নিষ্পত্তি করতে হবে বললেন : বিচারপতি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ১২, ২০১৪ ৭:১৫ অপরাহ্ণ

KKKতাপস চন্দ্র সরকার, কুমিল্লা :  বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেন বলেছেন- মামলার দীর্ঘসূত্রতা দ্রুত নিষ্পত্তির জন্য বার বেঞ্চকে সহযোগিতার মাধ্যমে বিচারপ্রার্থী মানুষগুলোর জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। মামলার দীর্ঘসূত্রতার ব্যাধি থেকে নি®কৃতির জন্য বার ও বেঞ্চকে দায়িত্ব নিতে হবে। তিনি বলেন- অগ্রাধিকার ভিত্তিতে পুরাতন মামলাগুলো চিহিৃত করে দ্রুত নিষ্পত্তি করতে হবে। এক্ষেত্রে বিচারকগণকে কঠোর হতে হবে। দেওয়ানী ও ফৌজদারী মামলার স্বাক্ষীর সমন সময়ে জারী হয়েছে কিনা তা বিচারকগণকে তদারকি করতে হবে। যাতে করে সঠিক সময়ে স্বাক্ষীগণ বিজ্ঞ আদালতে হাজির হতে পারে এবং স্বাক্ষীগণ বিজ্ঞ আদালতে এসে যেন স্বাক্ষ্য না দিয়ে ফেরত না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেওয়ানী ও পারিবারিক পুরাতন মামলাগুলো চিহিৃত করে মিডিয়েশন (মধ্যস্থতা) এর মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করার আহবান জানান তিনি। এর ফলে বার ও বেঞ্চের মান আরও বৃদ্ধি পাবে। তিনি (প্রধান বিচারপতি) বলেন- বিচারকরা বিচার কার্য্যে সম্পূর্ণ স্বাধীন। বিচারকদেরকে ভয়ভীতির উর্দ্ধে থেকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। বিচার অঙ্গনে অনিয়মের কোন সংবাদ যেন আমার (প্রধান বিচারপতি) কানে না আসে সেদিকে লক্ষ্য রাখা সহ বিচারপ্রার্থীরা আদালতে এসে যেন কোন ধরনের হয়রানীর শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিচার অঙ্গনে সুষ্ঠু পরিবেশ যেন বজায় রাখার আহবান জানান তিনি। নবীন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন- সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার মধ্যদিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। নিয়মিত আইন বই পড়ার পাশাপাশি সিনিয়র আইনজীবীর চেম্বারে সময় দিতে হবে এবং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আইনজীবীদেরকে সামাজিক দায়িত্বও পালন করতে হবে। তবেই একজন ভালো আইনজীবী হওয়া সম্ভব। গতকাল বুধবার দুপুর ২টায় কুমিল­া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন ও লাইব্রেরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওই অনুষ্ঠানে কুমিল­া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো: নাজমুস সা’দাত এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল­া জেলা ও দায়রা জজ মো: নূরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের রোল এন্ড পাবলিকেশন্স কমিটির চেয়ারম্যান অ্যাড. কাইমুল হক রিংকু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুমিল­া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শরীফুল ইসলাম, সহ-সভাপতি অ্যাড. লিয়াকত আলী প্রমুখ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রীম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্টার এস.এম কুদ্দুস জামান ও বেঞ্চ অফিসার মো: কবির হোসেন, বিজ্ঞ জিপি অ্যাড.  জাফরুল আহসান চৌধুরী ও পিপি অ্যাড. মজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- কুমিল­ায় কর্মরত সকল জজ, ম্যাজিস্ট্রেটগণসহ কুমিল­া বারের আইনজীবীবৃন্দ। এর পর তিনি জেলা জজশীপের আয়োজনে আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী শেষে সকল জজ, ম্যাজিস্ট্রেটদের সাথে মতবিনিময় সভা করেন।
এদিকে, কুমিল­া জেলা ও দায়রা জজ মো: নূরুল ইসলাম বলেছেন- দেওয়ানী ও পারিবারিক অতিগুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য অভিরামভাবে কাজ করে যাচ্ছি। তিনি বলেন- ২০১৪ সালের অক্টোবরের মধ্যে দেওয়ানী প্রকৃতির ২০ হাজার ৮শ’ ৬৯টি মামলার মধ্যে ইতিমধ্যে ১১ হাজার ৯শ’ ৪৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। তিনি আরও বলেন- ৫ হতে ১০ বছরের পুরাতন ফৌজদারী ও দেওয়ানী মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ বার কাউন্সিলের রোল এন্ড পাবলিকেশন্স কমিটির চেয়ারম্যান অ্যাড. কাইমুল হক রিংকু বলেছেন- বিচার ব্যবস্থাকে মানুষের দ্বার গোড়ায় পৌঁছে দিতে হবে। বাংলাদেশ বার কাউন্সিলে আলাদা সচিবালয় করারও আহবান জানান তিনি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads