ads

মঙ্গলবার , ১১ নভেম্বর ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১১, ২০১৪ ৫:০৮ অপরাহ্ণ
যশোরে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

ইয়ানুর রহমান (যশোর)  : যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে সাইফুল­াহ (২২) নামে এক কলেজ ছাত্রকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে খুন করেছে। সোমবার রাত সাড়ে আটটার পর কালেক্টরেট ভবনের পাশে নার্সারি পল­ীতে এ ঘটনা ঘটে।
শহিদুল ইসলাম নামের এক রিকশাচালক জানান, তিনি কালেক্টরেট ভবনের পশ্চিমপাশ দিয়ে রিকশা নিয়ে দড়াটানার দিকে যাচ্ছিলেন। নার্সারি পল­ীতে রাস্তার পাশে এক ছাত্রকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর ছাত্রের মৃত্যু হয়।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আবুল কালাম আজাদ রাত পৌনে নয়টার দিকে সাইফুল­াহর মৃত্যু নিশ্চিত করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
যশোর পুলিশের মুখপাত্র ও সদর সার্কেলের সিনিয়র এএসপি রেশমা শারমিন জানান, নিহত সাইফুল­াহ উপশহর ডিগ্রি কলেজের ছাত্র। তিনি মণিরামপুর উপজেলার মোবারকপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। ছিনতাইকারীরা এ ঘটনা ঘটায়নি বলে জানিয়ে রেশমা শারমিন বলেন, সাইফুল­াহর মোবাইল ফোন তার পকেটেই পাওয়া গেছে।
তবে কোতোয়ালি থানার ওসি ইনামুল হকের ধারণা, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সাইফুল­াহ মারা গেছেন।
সাইফুল­াহ শহরের রেলগেট এলাকার একটি ছাত্রাবাসে থাকতো বলে তার ভাই মহসিন জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!