ads

মঙ্গলবার , ১১ নভেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠির রাজাপুরে নেশার টাকা না দেয়ায় পিতাকে পিটিয়ে হত্যা : ছেলে আটক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ১১, ২০১৪ ৫:৩৭ অপরাহ্ণ
ঝালকাঠির রাজাপুরে নেশার টাকা না দেয়ায় পিতাকে পিটিয়ে হত্যা : ছেলে আটক

এইচ এম নাসির উদ্দিন আকাশ ঝালকাঠি :  ঝালকাঠির রাজাপুরে নেশার ৫শ’ টাকা না দেয়ায় জন্মদাতা পিতা সিরাজুল হাওলাদারকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে তারই মাদকাশক্ত ছোট ছেলে কামাল হাওলাদার (২৩)। উপজেলার রোলা গ্রামের বড় দিঘিরপাড় এলাকায় সোমবার এ ঘটনা ঘটেছে। অতি দরিদ্র সিরাজুল হাওলাদার ভিক্ষাবৃত্ত করে সংসার চালাতো। পুলিশ হত্যাকারী কামালকে উপজেলার চারাখালি গ্রাম থেকে গ্রেফতার করেছে। নিহতের বড় ছেলে জামাল হাওলাদার বলেন, ‘দীর্ঘদিন থেকে তার ছোট ভাই কামাল গাঁজার নেশায় আশক্ত হয়। মাঝে মাঝে বাবা ওকে টাকাও দিত। সোমাবার সকালে মাদক সেবনের জন্য বাবার কাছে ৫শ’ টাকা দাবি করে। কিন্তু বাবার কাছে টাকা না থাকায় দিতে অপারকতা স্বীকার করেন। এনিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ঘরে ব্যবহৃত কাঠের চৈকাঠ (সাইজ করা কাঠের লাঠি) দিয়ে বাবার মাথায় আঘাত করে কামাল। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে’। রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকলে অফিসার আবুল খায়ের রাসেল বলেন, স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহতের স্ত্রী জয়তুন বিবি বলেন, ‘ছোট ছেলে শাহজাহান নেশার টাকার জন্য বাড়ির বিভিন্ন মালপত্রও চুরি করে গাঁজার টাকা জোগাড় করতো। এছাড়া ওর বাবাকেও মানষিক ও শারীরিক নির্যাতন করতো নেশার টাকার জন্য। টাকা না দিলে ঘরের অসবাপত্র ভাঙচুরও করতো’। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, স্বাস্থ্য কেন্দ্র থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ছেলে কামালকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী জয়তুন বিবি বাদি হয়ে ছেলের বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads