ads

মঙ্গলবার , ১১ নভেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চকরিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ১১, ২০১৪ ৫:৩১ অপরাহ্ণ
চকরিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

চকরিয়া প্রতিনিধি :  চকরিয়ায় ডেজি দাশ (২২) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ১০নভেম্বর বিকাল ৫টায় চকরিয়া পৌরএলাকার ৩নং ওয়ার্ডের নাথপাড়া গ্রামে পেঠান নাথের বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত ডেজি দাশ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের নাথপাড়া গ্রামের মানিক দাশের মেয়ে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসি জানান, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের নাথপাড়া গ্রামের অজিত দাশের পুত্র রুবেল দাশ (২৫) সাথে একই এলাকার মানিক দাশের মেয়ে ও কক্সবাজার সরকারি কলেজের অনার্সের ছাত্রী ডেজি দাশের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিলো। তারা দীর্ঘদিনের প্রেমের ইতি টেনে একপর্যায়ে গত ৮ নভেম্বর কক্সবাজার নোটারীর পাবলিকের কার্যালয়ে গিয়ে পরিবারের অমতে বিবাহে বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরদিন ডেজি তার স্বামীকে নিয়ে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের নাথাপাড়া গ্রামের এক আত্মীয় পেঠান নাথের বাড়িতে বেড়াতে আসেন। এদিকে ওই আত্মীয়ের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে ঘটনারদিন বিকালে ডেজিকে বাসায় রেখে পেঠান নাথ তার স্ত্রী ও ডেজির স্বামী রুবেল বিয়ের কেনাকাটা করতে চিরিঙ্গা মার্কেটে যায়। কেনাকাটা শেষ করে তারা বিকাল ৫টার দিকে বাড়িতে ফিরে দেখতে পায় ডেজি দাশ ঘরের ছালে তীরের সাথে রশি পেছিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এসময় স্বামী রুবেল এঘটনা দেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসি চকরিয়া থানায় খবর দিলে পুলিশ এসে ডেজি নাথের লাশ থানায় নিয়ে যায়। তবে ডেজি কি কারণে আত্মহত্যা করেছে সে ব্যাপারে তার স্বজনরা কেউ মুখ খুলছে না। চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডেজি দাশ নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। লাশ থানায় আনা হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো বলা যাচ্ছে না।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads