ads

সোমবার , ১০ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ৪ জুয়ারী গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১০, ২০১৪ ২:৩০ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলায় ৪ জুয়ারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ৯ নভেম্বর রবিবার রাতে উপজেলার ভেলুয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে ভেলুয়া ইউনিয়নের গ্রাম পুলিশ শাহজাহান চৌকিদার, আব্দুস সাত্তার, ছট্টু শেখ ও সুরুজ্জামান। সোমবার দুপুরে তাদের জুয়া আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, জুয়াবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রবিবার রাতে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুর রহমান খানের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এএসআই লাল মাহমুদের নেতৃত্বে ডিবি পুলিশ শ্রীবরদী উপজেলার ভেলুয়া এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় ৪ জুয়ারীকে জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার করে।

Need Ads