রাজশাহী প্রতিনিধি: দেশের বৃহৎ বিদ্যাপিঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে আন্ত:নগরট্রেন যাতায়াতকরলেও বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীওকর্মকর্তা-কর্মচারীদের জন্য নেই কোন ট্রেন স্টপেজ। এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওট্রেনের উদ্ধর্তন কর্মকর্তাদের বেশ কয়েকবার অবহিত করেও কোন ফল পায়নিভুক্তভোগি যাত্রীরা । প্রতিনিয়তই বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের এলাকাথেকে প্রায় ৪০০ থেকে ৫০০ যাত্রী ট্রেনে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকরে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ষ্টেশন থেকে এত লোক যাতায়াত করা সত্ত্বেও এখনোরাখা হয়নি কোন ট্রেন স্টপেজ। ফলে এসব যাত্রীদের বিভিন্ন আন্ত:নগর ট্রেনধরার জন্য রাত্রে ও ভোরের বেলায় কষ্ট করে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কয়েককিলোমিটার পথ অতিক্রম করে রাজশাহী রেল ষ্টেশনে গিয়ে ট্রেনে চড়তে হয়। ফলেরাত্রে একা পথ চলাচল গিয়ে অনেককেই ছিনতাইয়ের কবলে পড়তে হয়েছে বলে জানাগেছে। আর এ বাড়তি দুর্ভোগ মেয়েদেরকেই বেশী পড়তে হয়।বিশ্ববিদ্যালয় সংলগ্ন ট্রেন স্টেশনে খোঁজ নিয়ে আরো জানা গেছে, নীলফামারী থেকে তিতুমীর এক্্রপ্রেস, বরেন্দ্র, খুলনা থেকে রুপসা, যশোর থেকেসাগরদাড়ি, কপোতাক্ষ ও ঢাকা থেকে আসা ধুমকেত, স্লিক সিটিসহ দেশেরবিভিন্নপ্রান্ত থেকে রাজশাহীতে আসা এসব ট্রেনে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশশিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা যাতায়াত করেন। এতে শিক্ষক-শিক্ষার্থীসহক্যাম্পাসের আশে-পাশের অনেক যাত্রী প্রতিটি ট্রেনেই কমবেশী যাতায়াত করেথাকেন। কিন্তু এসব যাত্রী থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশনেআন্ত:নগর এ ট্রেনগুলো থামানো হয়না।এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে রেলের কর্মচারীদের মধ্যেঅনেক তর্ক-বিতর্কও হয়ে থাকে। অনেক শিক্ষার্থী সময় ও অর্থ বাঁচাতেবিশ্ববিদ্যালয় ষ্টেশনে পৌছা মাত্রই জীবনের ঝুকি নিয়ে ট্রেন থেকে লাফিয়েপড়ে। এতে অধিকাংশ সময়ই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তবে আন্ত:নগর ট্রেনথামানো না হলেও কেবলমাত্র লোকাল ট্রেনগুলো থামানো হয়ে থাকে। আর লোকালট্রেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তেমন উপকার পায়না বললেই চলে।যে কারনে আন্ত:নগর ট্রেন স্টপেজ বন্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক স্টেশনের এক কর্মতর্তার সাথে কথা বলে জানা যায়, রাজশাহীতে স্টেশন শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরসুবিধার্থে এখানে আন্ত:নগর ট্রেন স্টপেজ রাখা হয়েছিল। প্রাথমিক অবস্থায়ক্যাম্পাসের শিক্ষার্থীরা ভালোভাইে যাতায়াত করতো। কিন্তু কয়েকবছর অতিবাহিতহতে না হতেই শিক্ষার্থীরা ভাড়া নিয়ে সমস্যা করতো।ঠিক মতো ভাড়াতো দিতোই না বরং উল্টো কর্মকর্তাদের সাথে ঝগড়া করতো। এমনকিশিক্ষার্থীদের সাথে বেশী তর্ক হলে ট্রেন চালককে ক্যাম্পাসের ভিতরে ধরে নিয়েবেধড়কভাবে প্রহার করতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যখন থেকে এ সমস্যাপ্রকট আকার ধারন করতে লাগলো তখনই রেল কতৃপক্ষ এখানে লোকাল ট্রেন ব্যতীতআন্ত:নগর সকল ট্রেন থামনো বন্ধ করে দেয়। বেহাল অবস্থা স্টেশনের বিশ্ববিদ্যালয় সংলগ্ন ষ্টেশনে নিয়মিত ট্রেন না থামানো, রেল কর্তৃপক্ষেরঅবহেলা ও জনবলের অভাবের কারণে বেহাল অবস্থায় পরিণিত হয়েছে এই ষ্টেশনটি।দিনের বেলায় অধিকাংশ সময়ই ষ্টেশনে গিয়ে দেখা মিলেনা টিকিট কাউন্টারেরমাস্টারকে। তাই যাত্রীদের কষ্ট করে টিকিট কাটার জন্য রাজশাহী শহরে যেতে হয়।এদিকে জনবল না থকার কারনে ষ্টেশনে অবস্থিত রেষ্ট হাউজগুলো থাকে অপরিস্কার।রাতে ষ্টেশনের সামনে বৈদুতিক বাতি রাখা হলেও বাতি নাই যাত্রীদেরকক্ষগুলোতে। রাতে এসব রুমগুলো থাকে অন্ধকারাচ্ছন্ন অবস্থায়। ফলে ষ্টেশনেযাত্রীদের পরিবর্তে বিভিন্ন টোকাইদের অবস্থানসহ নানা অনৈতিক কর্ম কর্মকান্ডহয়ে থাকে। এদিকে ট্রেন আসার সময় অধিকাংশ ট্রেনের সংকেত দেওয়া হয়না। ফলেএসব কর্মচারীদের অবহেলার কারণে ট্রেনের চাকায় কাটা পরে প্রাণ দিতে হয়েছেঅনেককেই।দিনাজপুরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিটুনুর রহমানের সাথে কথা বললেতিনি বলেন, আমাদের এলাকা থেকে বাসের পরিবর্তে ট্রেনে যাতায়াত করা অনেকসুবিধা হয়ে থাকে। তবে দিনাজপুর থেকে রাজশাহীর দুরত্ব বেশী হওয়ার কারণে আমারমতো দূরের শিক্ষার্থীদের আসতে অনেক রাত হয়। এতে রাজশাহী শহর থেকে গভীররাতে বিপদ নিয়েই ক্যাম্পাসে ফিরতে হয়। ফলে এটা অনেক বিপদজনক। যদি এখানেট্রেন থামানো হতো তাহলে সকলের জন্য ভালো হয়।বিশ্ববিদ্যলয় সংলগ্ন মেহেরচন্ডী এলাকায় আন্ত:নগর ট্রেন স্টপেজ চালু করারজন্য বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ কোন পদক্ষেপ নিয়েছে কিনা জানতে চাইলে ছাত্রউপদেষ্টা প্রফেসর ড. সাদেকুল আরোফিন মাতিন বলেন, আমারা ইতিপূর্বে আন্ত:নগরট্রেন স্টপেজ চালু করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে কয়েকবার অবহিত করেছিলাম।এমনকি আমি নিজ উদ্দ্যোগে অনেক চেষ্টা করেছি কিন্তুএতে কোন কাজ হয়নি।রাজশাহী শহরের কাছে ষ্টেশন হওয়ার কারনে এখানে ট্রেন স্টপেজ দেয়া হবে না বলেরেল কর্তৃপক্ষ জানিয়েছেন।এ ব্যাপারে রাজশাহী রেলওয়ে ডেপুটি সিসিএম এমএ জিন্নাহ বলেন, এখানেঅনেকআগে আন্ত:নগর ট্রেনগুলো দাঁড় করানো হতো। কিন্তু কিছু সমস্যার কারনে এটিআবারো বন্ধ রাখা হয়েছে। তবে এ ব্যাপারে এখননতুন করে পরিকল্পনা নেয়া হয়নি।ভবিষ্যতে দেখা হবে বলে তিনি জানান।




