ads

সোমবার , ১০ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুকে তিরস্কার : শেরপুরে তারেক জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলায় তোলপাড়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১০, ২০১৪ ৪:১৬ অপরাহ্ণ

Tarique-Rahmanস্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিরস্কার করার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জেষ্ঠ পুত্র তারেক জিয়ার বিরুদ্ধে শেরপুরে রাষ্ট্রদ্রোহীতার মামলা হয়েছে। ১০ নভেম্বর সোমবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই নালিশী মামলাটি দায়ের করেন জেলা জাসদের সভাপতি ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রজন্ম মঞ্চের কেন্দ্রীয় সদস্য মনিরুল ইসলাম লিটন। পরে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শরীফুল ইসলাম ঘটনার বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ওইসময় আদালতের বাইরে বিএনপিপন্থী আইনজীবীরা জট পাকালেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে তারেক জিয়ার বিরুদ্ধে মামলার ঘটনায় আদালত অঙ্গণসহ সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে যুক্তরাজ্য লন্ডন শাখা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দানকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ বলে তিরস্কার করেন এবং বঙ্গবন্ধুকে স্বাধীনতাকামী মানুষের হত্যাকারী বলে দাবি করেন। ওইসময় তিনি বলেন, শেখ মুজিব একজন পাকিস্তানী নাগরিক হিসেবে বাংলাদেশে এসে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। একজন পাকিস্তানী নাগরিক কেমন করে স্বাধীন বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন, সেই প্রশ্নের আইনগত নিষ্পত্তির জন্য শেখ মুজিবের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হওয়া জরুরী বলে মন্তব্য করেন। মামলার আর্জিতে আরও উল্লেখ করা হয়, সাবেক সেনাপ্রধান মৃত জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জেষ্ঠ পুত্র তারেক জিয়া সাবালক হওয়ার পর থেকেই দেশের সম্পদ তছরুপ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়ে বক্তব্য-বিবৃতি দিয়ে মুক্তিযুদ্ধ ও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে আসছেন। তিনি চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলা, দেশের সম্পদ পাচারসহ অসংখ্য অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত থাকায় বিগত তত্বাবধায়ক সরকারের আমলে কয়েকটি মামলায় গ্রেফতার হন। পরবর্তীতে অসুস্থ্যতার অজুহাতে ওইসব মামলায় জামিন নিয়ে তিনি চিকিৎসার নামে বিদেশে চলে যান ও চিকিৎসা শেষে দেশে না ফিরে দেশের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য প্রায় লন্ডনে আলোচনা সভা, সেমিনার, সাংবাদিক সম্মেলন, টকশোতে অংশ নিয়ে বাংলাদেশের বৈধ সরকার ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের নেতা-নেত্রীদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিয়ে চলেছেন। সর্বশেষ ৭ নভেম্বর বিদেশে বিএনপির বিপ্লব সংহতি দিবসের আলোচনা সভায় তারেক জিয়ার ওই বক্তব্য শুক্রবার ‘তারেক প্রলাপ’ শিরোনামে দৈনিক জনকণ্ঠে এবং বিডিনিউজ২৪ডটকমের মাধ্যমে অন্যান্য জাতীয় দৈনিকে প্রচারিত হয়। এতে তার বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের মনে চরম আঘাত করায় একই আদর্শে বিশ্বাসী একজন নাগরিক হিসেবে ক্ষুব্ধ হয়ে বাদী ওই নালিশী মামলাটি দায়ের করেন।
আদালতে বাদীপক্ষে মামলাটি দায়ের করেন সিনিয়র এডভোকেট মোঃ নুরুল ইসলাম। ওইসময় তাকে সহায়তা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীসহ অনেক আইনজীবী।
এদিকে, ওই মামলার বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল করিমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আদালতে ওই মামলা দায়েরের বিষয়টি শুনেছি। তবে এখনও হাতে পাইনি। পেলে আইগত ব্যবস্থা নেব।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads