পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে জেএসসি পরীক্ষার্থীকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করার ঘটনায় অবশেষে গত রবিবার পীরগঞ্জ থানায় মামলা হয়েছে। বাদী মামলা দায়ের করায় আসামীপক্ষের লোকজন বসত ভিটা জালিয়ে দেওয়াসহ উচ্ছেদ করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাদীর বাবা। এদিকে নির্যাতনের স্বীকার ওই কিশোরী গতকাল সোমবার জে,এস,সির ইংরেজী ২য়পত্র পরীক্ষা দিয়েছেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লম্পট একরামুলকে গ্রেফতার করতে পারেননি। উল্লেখ্য উপজেলার চতরা ইউনিয়নের যাদবপুর গ্রামের জনৈক ভ্যান চালকের কন্যা গত ৬ নভেম্বর সন্ধ্যার পর বাড়ীতে একটি ঘরে পড়তে বসাবস্থায় নির্জনতার সুযোগে প্রতিবেশী ধর্নাঢ্য দেলোয়ার রহমানের লম্পট ছেলে একরামুল হক (২২) তার ঘরে প্রবেশ করে মুখে ওড়না পেঁচিয়ে জোর পূর্বক ধষর্নের চেষ্টা চালায়। এ সময় ওই পরীক্ষার্থীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে একরামুল পালিয়ে যায়। ঘটনার রাতে লোকজন লজ্জায় পরীক্ষার্থীনীর ভ্যানচালক বাবা একাধিক বার আত্মহত্যার চেষ্টা কালে গ্রামবাসী তাহাকে রক্ষা করে। পরের দিন শুক্রবার বিকালে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ঘটনায় গত রবিবার বিকেলে পীরগঞ্জ থানার পুলিশ ওই পরীক্ষার্থীনিকে অভিভাবকসহ থানায় ডেকে আনে। পরে পরীক্ষার্থীনিকে বাদী করে নারী ও শিশু আইনে ধর্ষনের চেষ্টায় রাতে একটি মামলা দায়ের করেন। যার নং-১১, তাং- ০৯/১১/২০১৪ইং। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করলে প্রতিবেদকে পরীক্ষার্থীনি জানায় ধর্ষন মামলা করলে নাকি মেডিকেলে যেতে হয়। সেজন্য ধর্ষনের চেষ্টার মামলা করেছি। এ মামলা করায় আসামী দুই চাচাতো ভাই মমিনুল ইসলাম (৩০) ও আনিছার রহমান (২৫) তাদের আশ্রয়স্থলটি পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। গতকাল সোমবার সকালে রংপুরের নারী উন্নয়ন সংস্থার নেত্রীবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা তাকে পরীক্ষা দেওয়াসহ লেখাপড়া চালিয়ে যাবার পরামর্শ দিয়ে সবধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসরাফিল ইসলাম জানান থানায় মামলা হয়েছে। তবে আসামীকে গ্রেফতার করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

পীরগঞ্জে বাঁশপুকুরিয়া এসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও স্বাক্ষর জাল করার অভিযোগ

রংপুরের পীরগঞ্জে বাঁশপুকুরিয়া এসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট এন্ড বিএম কলেজের(ভারপ্রাপ্ত) অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি অর্থ আত্মসাত ও স্বাক্ষর জাল করার ঘটনায় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগন ওই কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ পত্র দাখিল করেছেন বলে জানা গেছে। অভিযোগে জানা গেছে, উপজেলার মদনখালী ইউনিয়নের বাঁশপুকুরিয়া এসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট এন্ড বিএম কলেজের(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গোলাম রসুল রানা দীর্ঘ দিন ধরে পকেট কমিটি দিয়ে ওই বিদ্যালয়টি পরিচালনা করে আসছেন। অন্যদিকে ওই কলেজের নতুন কমিটি আসলে তার সকল অনিয়ম দূর্নীতির গোপনীয় তথ্য ফাঁস হয়ে পরে। ওই অধ্যক্ষ বিভিন্ন সময়ে মিটিংয়ে আংশিক এজেন্ডা উল্লেখ করে রেজুলেশনের কিছু জায়গা ফাঁকা রেখে সর্বশেষ বিবিধ বিষয় উল্লেখ করেও পরিচালনা কমিটির সহি স্বাক্ষর গ্রহন করেন। পরবর্তী সভার তারিখ ও সময় নির্ধারন হলেও ওই কলেজের অধ্যক্ষ ঘরে বসে রেজুলেশন তৈরি করে পরিচালনা কমিটির স্বাক্ষর জাল করে সভাপতির নিকট থেকে ওই রেজুলেশন অনুমোদন করে নেন এবং বিগত ৬৭তম সভার রেজুলেশনে ওই কলেজে (২জন) সহকারী শিক্ষক ব্যতিত অন্য সদস্যগণের স্বাাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বর্তমান পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলামের নিকট গত ২১/১০/১৪ইং তারিখে ওই কলেজের পরিচালনা কমিটির অন্য সদস্যগণ লিখিত অভিযোগ পত্র দাখিল করেছেন। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ গোলাম রাসুল রানার সঙ্গে তার মুঠো ফোন ০১৭১৭৩৭৪৭৫৮ নম্বরে কথা বলার চেষ্টা করা হলে তিনি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলামের মুঠো ফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি প্রতিনিধির ফোনটি রিসিভ করেননি। উল্লেখ্য ওই অধ্যক্ষের উচ্চতর স্কেলে বেতন গ্রহনের জন্য আবেদন করলে গত ১৫/১০/১৪ইং তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের শাঃ ১৬(কারিগরি -২) এর উপ সচিব তাজুল ইসলামের স্বাক্ষরিত একটি পত্রে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মহাপরিচালক কারিগারি শিক্ষা অধিদপ্তরের বরাবরে আবেদনপত্র প্রেরন করা হয়েছে।
পীরগঞ্জে আরাজী গঙ্গারামপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে
মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
রংপুরের পীরগঞ্জে গতকাল সোমবার আরাজী গঙ্গারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শতভাগ উপস্থিতি ও ঝরেপড়া রোধ কল্পে মা ও অভিভাবক সমাবেশ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান ফারাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেমায়েত আলী শাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুস সরকার সারুয়ার আলম সরকার, আব্দুল লতিফ। আমন্ত্রিত অতিথি হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থার আহবায়ক দৈনিক যুগের আলো ও অনলাইন শ্যামল বাংলা ২৪ ডট কম পীরগঞ্জ প্রতিনিধি আব্দুল করিম সরকার শিক্ষক নেতা ও বালুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। হাজী বয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাইলী বেগম, সহকারী শিক্ষক উজ্জল মিয়া, সহকারী শিক্ষক মহসিনা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।




