ads

সোমবার , ১০ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনায় জেএসসিতে পুরাতন সিলেবাসের প্রশ্নপত্রে খ্রিস্টান ধর্মের পরীক্ষা গ্রহণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১০, ২০১৪ ৯:০৪ অপরাহ্ণ
পাবনায় জেএসসিতে পুরাতন সিলেবাসের প্রশ্নপত্রে খ্রিস্টান ধর্মের পরীক্ষা গ্রহণ

ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : চলতি বছরের জেএসসি পরীক্ষায় পাবনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে খ্রিস্টান ধর্ম পরীক্ষায় ২০১২ সালের পুরাতন সিলেবাসের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকরা এ অভিযোগ করে চরম উদ্বেগ প্রকাশ করেছে। কেন্দ্র সচিবের গাফিলতির কারনে সোমবার অনুষ্ঠিত পরীক্ষায় এমনটি হয়েছে। জানা গেছে, সোমবার জেএসসির ধর্ম বিষয়ের পরীক্ষা ছিল। স্ব স্ব ধর্মে শিক্ষার্থীদের আলাদা প্রশ্নে পরীক্ষা নেয়া হয়। পাবনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে খ্রীষ্টান ধর্মে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্র সচিবের গাফিলতিতে ২০১২ সালের পুরাতন সিলেবাসের প্রশ্ন প্রত্র সরবরাহ করে। শিক্ষার্থীরা বিষয়টি না বুঝেই পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে একে অপরে প্রশ্ন মিলিয়ে দেখতে গিয়ে তারা বিষয়টি বুঝতে পায়, যে একেক জন একেক প্রশ্ন প্রত্রে পরীক্ষা দিয়েছে। শিক্ষার্থীরা তাৎক্ষনিক অভিভাবকদের বিষয়টি অবহিত করলে বিষয়টি নিয়ে তোলপাড়ের সৃষ্টি হয়। পরে অভিভাবকরা কেন্দ্র সচীবকে বিষয়টি অবহিত করেন। পুরাতন সিলেবাসে পরীক্ষা দেয়া শিক্ষার্থী বাঁধন বর্মন কান্না জড়িত কন্ঠে জানান, স্যারদের ভূলের কারনে আমি ভাল করে পরীক্ষা দিতে পারি নাই। আমি পরীক্ষা হলে বিষয়টি বুঝতে পারি নাই। আমার রেজাল্ট খারাপ হলে শিক্ষকরাই দায়ী থাকবে। এ ব্যাপারে পাবনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জায়েদুর রহমান বিষয়টির কথা স্বীকার করে বলেন, বোর্ড কতৃপক্ষ নতুন প্রশ্নপত্রের প্যাকেটে পুরাতন ২০১২ সালের প্রশ্ন দিয়ে দেওয়ার কারনে এমনটি হয়েছে। বিষয়টি নিয়ে আমরা তাৎক্ষনিক ভাবে বোর্ড কতৃপক্ষকে অবহিত করেছি এবং লিখিত ভাবেও বিষয়টি জানানো হবে। পরীক্ষার্থীর সঠিক মুল্যায়ন করা হবে বলে বোর্ড কতৃপক্ষ আমাকে নিশ্চিত করেছেন। শিক্ষার্থী এবং অভিভাবকদের দুশ্চিন্তার কারন নেই। এ ব্যপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এ এফ এম আলাউদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এরকম কিছু হলে কেন্দ্র সচীবের অবহেলার কারনেই হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Need Ads