ads

সোমবার , ১০ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পত্রিকায় সংবাদ প্রকাশের পর চারঘাটে নতুন সহকারী কমিশনার ভূমি যোগদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১০, ২০১৪ ৯:২৪ অপরাহ্ণ
পত্রিকায় সংবাদ প্রকাশের পর চারঘাটে নতুন সহকারী কমিশনার ভূমি যোগদান

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলায় প্রায় এক বছর ধরে সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা না থাকায় জনসাধারণের দুর্ভোগ ও কাজকর্মে স্থবিরতা দেখা দেয়। গত শুক্রবার পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর গতকাল সোমবার সকাল ১১টায় চারঘাট সহঃ কমিশনার (ভূমি) দায়িত্ব গ্রহণ করেন। তিনি রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় থেকে চারঘাট উপজেলা (ভূমি) হিসাবে মোঃ জাকিউল ইসলাম যোগদান করেন। উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন তাকে দ্বায়িত্ব বুঝিয়ে দেন। এসকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

চারঘাট ভায়ালক্ষীপুরে মদ ও চোয়ানীর রমরমা ব্যবসা

চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ও পরানপুর ইউনিয়নে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলা মদ ও চোয়ানীর রমরমা আসর বসে। এলাকাবাসী ও তরুণ বয়সের ছেলে মেয়েরা এতে অতিষ্ট। ভায়ালক্ষীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের ভোলা সরকারসহ তার সহযোগী আয়ুব আলী (কাঁচন) স্থানীয় মোজাম্মেল হকের আম বাগানে বাংলামদ ও চোয়ানী তৈরী করা হয়। সেখান থেকে তৈরী করা বাংলা মদ ও চোয়ানী এলাকার বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।

Shamol Bangla Ads

চারঘাটে ফিটনেস বিহীন যানবাহনের জরিমানা

চারঘাটে ফিটনেস বিহীন যানবাহনের জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। চারঘাট মডেল থানার সহযোগিতায় উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন। গতকাল সোমবার দুপুরে চারঘাট বানেশ্বর মহা সড়কে ফায়ার সার্ভিস নামক স্থানে ভ্রাম্যমান আদালত ফিটনেস ও লাইসেন্স বিহীন ২৩টি যানবাহনের চালকের নামে মামলা ও জরিমানা করা হয়। ফিটনেস ও লাইসেন্স না থাকার অপরাধে তাদের ভ্রাম্যমান আদালত ১১ হাজার ১শত টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads