ads

রবিবার , ৯ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বান্দরবানে বিজিবি’র রিজিওন কমান্ডারের সদর দপ্তর অধিগ্রহণ এলাকা পরিদর্শন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৯, ২০১৪ ৬:৪৯ অপরাহ্ণ

DSC_6687উসিথোয়াই মারমা, বান্দরবান : বান্দরবানে বান্দরবান-রোয়াংছড়ি সড়কে ক্রাইখ্যং পাড়ায় একটি বিজিবি সেক্টার সদর দপ্তর স্থাপনের জন্য অধিগ্রহণকৃত এলাকা পরিদর্শন করেছে বিজিবি দক্ষিণ-পূর্বাঞ্চল রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম।
রোববার দুপুর একটায় অধিগ্রহণকৃত এলাকা ও নির্মাধীন বিভিন্ন স্থাপনা তিনি পরিদর্শন করেন। আদিবাসীদের শ্মশান, বাগান এবং পাহাড়ে তাদের জুম চাষের জমি ঘুরে দেখেন। এ সময় বিজিবি’র সেক্টর কমান্ডার ওয়ালিউর রহমান ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অধিগ্রহণকৃত এলাকায় নিজেদের শ্মশান, বাগান ও জুম চাষের জমি রক্ষার দাবিতে স্থানীয় আদিবাসীরা আন্দোলন করে আসছে।
এদিকে পরিদর্শন শেষে দক্ষিণ-পূর্বালঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম সাংবাদিকদের বলেন, বিজিবি স্থাপনার জন্য এলাকার লোকজন আরো বেশি স্বাগতম জানানো উচিত। কেননা এখানে বিজিবি স্থাপনা হলে এলাকা ও রাস্তাঘাতের উন্নতি হবে, বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টি হবে। আর শ্মশানের কোন ক্ষতি হবে না।

Need Ads