ads

রবিবার , ৯ নভেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় তারেককে লিগ্যাল নোটিশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৯, ২০১৪ ১:৪৮ অপরাহ্ণ

tarique-rahman_শ্যামলবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘দেশদ্রোহী’ ও ‘পাকবন্ধু’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ৮ নভেম্বর রবিবার ডাকযোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় বরাবর ওই নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে যথাযথ জবাব না পেলে তারেক রহমানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলেও নোটিশে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর দৈনিক জনকণ্ঠে ‘তারেক প্রলাপ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, ‘আপনি বঙ্গবন্ধুকে স্বাধীনতাকামী মানুষের হত্যাকারী বলে আখ্যায়িত করেছেন। বঙ্গবন্ধুকে পাকবন্ধু বলে উল্লেখ করেছেন। শেখ মুজিবুর রহমানকে বাংলার জনগণ নায়ক হিসেবে দেখতে চাইলেও তিনি বরাবরই পাকিস্তানকে নিরাপদ মনে করেছেন বলেও উল্লেখ করেছেন। আপনি এ-ও বলেছেন, শেখ মুজিব একজন পাকিস্তানি নাগরিক হিসেবে এসে শপথ নিয়েছেন। একজন পাকিস্তানি নাগরিক কি করে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন, সেই প্রশ্নের আইনগত নিষ্পত্তির জন্য শেখ মুজিবের বিরুদ্ধে দেশদ্রোহ মামলা হওয়া জরুরি।’
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত বুধবার লন্ডনে দ্যা অ্যাট্রিয়াম অডিটরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ৫ দিনব্যাপী অনুষ্ঠানের চতুর্থ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। ওই সময় তিনি বঙ্গবন্ধুকে স্বাধীনতাকামী মানুষের হত্যাকারী বলে আখ্যায়িত করেন। এছাড়া বঙ্গবন্ধুকে পাকবন্ধু বলে উল্লেখ করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads