
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী জিরা সুমন ও তাঁর বাহিনীর সাথে ডিবি পুলিশের বন্দুকযুদ্ধে জিরা সুমনের অন্যতম সহযোগি রাব্বি (২৫) নিহত হয়েছে। অপর আহত ছিনতাইকারী মোঃ জনি (২২) কে গুলিবিদ্ধ অবস্থা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী পুলিশের এসআই সহিদুল ইসলাম ও নজরুল ইসলামসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের কাছ থেকে এসআই ফিরোজের ছিনতাইকৃত ৭.৬২ পিস্তলসহ সন্ত্রাসীদের ব্যবহৃত আরো ২টি বিদেশী পিস্তল ও ১টি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। ৯ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ডিবি পুলিশ-জিরা সুমন বাহিনীর সাথে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) কুমিল্লা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ফিরোজ মিয়ার উপর অতর্কিত হামলা চালায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিরা সুমন ও তাঁর সহযোগিরা। ওই ঘটনায় ফিরোজ মারাত্মক ভাবে আহত হয়। পরে এস.আই ফিরোজ হোসেনের ব্যবহৃত ৭.৬২ পিস্তল নিয়ে যায় ছিনতাইকারীরা। এর পর থেকেই ছিনতাইকৃত অস্ত্র উদ্ধার ও এজাহারভুক্ত আসামি জিরা সুমন ও তাঁর সহযোগিদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশ ও ডিবিসহ আইনপ্রয়োগকারী সংস্থার বেশ কয়েকটি টিম অভিযান অব্যাহত রেখেছে। কুমিল্লায় পুলিশের সাথে ছিনতাইকারীদের হামলার ঘটনাটি দেশব্যাপী আলোচিত হয়। কুমিল্লা জেলা পুলিশের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাস মনিটরিং সেল থেকেও এসআই ফিরোজ হোসেন এর উপর হামলাকারীদের গ্রেফতারের নিদের্শ আসে।
জেলা ডিবি পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) কুমিল্লা নগরীর ঝাউতলায় গোয়েন্দা পুলিশের এসআই ফিরোজ হোসেনকে গুলি করে তাঁর সরকারি ৭.৬২ পিস্তল ছিনিয়ে নিয়ে যায় জিরা সুমন সন্ত্রাসী বাহিনী। এ ঘটনার পর রোববার সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখাচর নামক স্থানে ডিবি পুলিশ জিরা সুমন বাহিনী’র ধাওয়া করলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এক পর্যায়ে বিশ্বরোড কোকাকোলা ফ্যাক্টরীর সামনে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে জিরা সুমন বাহিনীর ৩ ছিনতাইকারী রাব্বি, শাহাদাত হোসেন (দুলাল) ও জনি আহত হয়। এ সময় জিরা সুমনসহ ৩ ছিনতাইকারী মোটর সাইকেলে করে পালিয়ে যায়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ছিনতাইকারী রাব্বিকে মৃত ঘোষণা করে।
এ অভিযানে গোয়েন্দা পুলিশের এস.আই শহিদুল ইসলাম ও এএসআই নজরুল ইসলাম আহত হয়েছে এবং তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ অভিযানে ডিবি পুলিশ রোকনুজ্জামান-৬ রাউন্ড, বাসুদেব-৪ রাউন্ড, শ্যামল চক্রবর্ত্তী- ৪ রাউন্ড ও সালাউদ্দিন-২ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে এবং এস.আই ইকবাল বাহার -২ রাউন্ড, এস.আই শাহ কামাল-৫ রাউন্ড, এস.আই সহিদুল ইসলাম-২ রাউন্ড ও এএসআই নজরুল ইসলাম-১ রাউন্ড পিস্তলের গুলি ছুঁড়ে বলে এ প্রতিনিধিকে জানিয়েছে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম পিপিএম (পুলিশ পরিদর্শক)।
জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী এ প্রতিনিধিকে জানান, অভিযানে ১৬ রাউন্ড শর্টগানের গুলি এবং ১০ রাউন্ড পিস্তলের গুলি ছোড়ে পুলিশ। এসময় ছিনতাই হওয়া এসআই ফিরোজের সরকারি পিস্তলসহ আরো ২টি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি এবং ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
এদিকে, কোতয়ালী মডেল থানার ওসি মো. খোরশেদ আলম জানান- রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখাচর নামক স্থানে কোকাকোলা ফ্যাক্টরীর সামনে থেকে জিরা সুমন বাহিনীর সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় জিরা সুমন বাহিনীর রাব্বাী নিহত এবং পুলিশসহ ৪জন আহত এবং ডিবি পুলিশের এস.আই ফিরোজ হোসেন এর ছিনিয়ে নেয়া সরকারি পিস্তলটিসহ ৩টি পিস্তল উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ছিনতাইকৃত অস্ত্র উদ্ধার ও এজাহারভুক্ত আসামিদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশ ও ডিবিসহ আইনপ্রয়োগকারী সংস্থার বেশ কয়েকটি টিম অভিযান অব্যাহত রেখেছে।
সিন্দাবাদ সাহিত্য সাংস্কৃতিক সংসদের নতুন কমিটি গঠন
মু.সাদী পরিচালক – মু. মাসুম ও ইলিয়াস সহকারি পরিচালক

“অপসংস্কৃতির বিভীষিকায় শেকড় সন্ধানী আলোকবর্তিকা”-এই স্লোগান নিয়ে পথচলা কুমিল¬ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংসদ সিন্দাবাদ সাহিত্য সাংস্কৃতিক সংসদের নতুন কমিটি গঠন করা হয়। ১লা নভেম্বর সিন্দাবাদ সাহিত্য সাংস্কৃতিক সংসদের কার্যালয়ে সদস্যদের বৈঠকে ২০১৪-২০১৫ সালের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে মু. সাদ্দাম হোসেন সাদীকে পরিচালক এবং মু. মাসুম বিল্লাহ ও ইলিয়াস হোসেনকে সহকারি পরিচালক করে ৩০ সদস্য বিশিষ্ট এই কমিটি করা হয়। কমিটিতে আরো রয়েছে সংঙ্গীত পরিচালক তানভীর মুজাহিদ মিশু, অর্থ সম্পাদক এস এম সাইফুল ইসলাম, অফিস সম্পাদক মু. নাহিদুল ইসলাম, আবৃতি বিভাগের পরিচালক মু. আবু জাফর খান, প্রকাশনা সম্পাদক মু. মাইনুদ্দিন খন্দকার অপু, নাট্য সম্পাদক মু. হাসিবুল ইসলাম, সহকারী নাট্য সম্পাদক মু. শাকিল মোল¬া, সহকারি সংগীত পরিচালক মু. শিবলী সাদিক, প্রচার সম্পাদক মু. মাহবুবুর রহমান, কেরাত বিভাগের পরিচালক মু. সাকিবুল ইসলাম, কিশোর বিভাগের পরিচালক মু. মুনেম তাজওয়ার, সহকারী পরিচালক মু.রিয়াজুল ইসলাম, সহকারী প্রচার সম্পাদক মু. আ. আল মামুন, শিশু বিভাগের পরিচালক মু.আ.আল মামুন, সহকারী পরিচালক মু. আবু সাঈদ ওর্ মু. কাউনাইন।
কুমিল্লায় বিজিবি‘র অভিযানে একুশ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ : আটক ২
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ নভেম্বর পৌনে ৫টার দিকে হাবিলদার মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে বুড়িচং উপজেলার জংগলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় সোয়া কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি-১০। আটককৃত দু’ মাদক ব্যবসায়ি হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার জংগলবাড়ী গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে মাদক ব্যবসায়ি মোঃ মোস্তফা মিয়া (৩৫) এবং অপরজন হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার সরদার পাড়া মাদারপুর গ্রামের আবুল কালাম আজাদ এর ছেলে মোঃ সানোয়ার হোসেন। এছাড়া অন্য আরেকটি অভিযানে গত ৭ নভেম্বর বিকাল সোয়া ৭টায় ল্যান্স নায়েক মোঃ মুরাদ মৃধার নেতৃত্বে বিষ্ণপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৩২ হাজার ভারতীয় টার্গেট ট্যাবলেট আটক জব্দ করে। এছাড়াও অন্যান্য এলাকায় একাধিক অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কি ৫৫ বোতল, গাঁজা ৮ কেজি, গুড়া দুধ ৮ কেজি, জিরা ৯ কেজি, কিসমিস ৬ কেজি, হরলিক্স ২০টি, বর্নভিটা ৬টি, তৈল ১৮টি, সার ৩ বস্তা, আচার ৪৪শ’ ৫০টি এবং ৫শ’ কেজি দেশী আলু পরিত্যক্ত অবস্থায় আটক করে।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লার অধিনায়ক পরিচালক মোঃ জাকির হোসেন এ প্রতিনিধিকে জানান- কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ দু মাদক ব্যবসায়িকে আটক করে বিজিবি-১০। আটককৃত দু’মাদক ব্যবসায়িকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার জরিমানা আদায় পূর্বক ছেড়ে দেয়া হয়। আটককৃত মাদকদ্রব্য এবং মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ৯২ হাজার ৪শ’ ৫০ টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।





