ads

রবিবার , ৯ নভেম্বর ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে সীমানা প্রাচীর নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৯, ২০১৪ ৬:৩৬ অপরাহ্ণ
কালীগঞ্জে সীমানা প্রাচীর নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৩

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে সীমানা প্রাচীরকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে রবিবার বেলা ১২টায় থানায় অভিযোগ দায়ের করা হয়।

Shamol Bangla Ads

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবারে পৌর এলাকার চৈতারপাড়া গ্রামের মুজিবুর রহমান প্রতিবেশী আবুল হাশেমের বাড়ীর সীমানার কিছু অংশ নিয়ে খোলা টয়লেট নির্মানের কাজ শুরু করে। বাড়ীতে কোন লোকজন না থাকায় হাশেমের স্ত্রী মমতাজ বেগম প্রতিবাদ করায় মুজিবুর রহমান ও তার ছেলে রানাসহ পরিবারের লোকজন মিলে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। খবর পেয়ে হাসেমের ছেলে মতিন ও মেয়ে লিপি মাকে বাঁচাতে এলে প্রতিপক্ষরা তাদের উপরও হামলা চালায়। এতে লিপি গুরুতর আহত হয়। পরিবার ও স্থানীয়দের সহযোগীতায় তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মমতাজ ও মতিনকে ভর্তি রেখে কর্তব্যরত ডাক্তার মূমুর্ষ অবস্থায় লিপিকে জরুরী ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আহত মতিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমূল হক ভূঁইয়া জানান, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে তদন্তÍ সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Shamol Bangla Ads

কালীগঞ্জে অসুস্থ্য সাংবাদিক ইব্রাহিমকে দেখতে ফজলুল হক মিলন

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন দেখতে গেলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অসুস্থ্য সাংবাদিক ইব্রাহিম খন্দকারকে। রবিবার দুপুরে পৌর এলাকায় মুনশুরপুর গ্রামে তার নিজ বাড়ীতে তাকে দেখতে যান তিনি।

এ সময় তিনি সাংবাদিক ইব্রাহীম খন্দকারের চিকিৎসা ও পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ পরিবারের লোকজন।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ ইব্রাহীম খন্দকার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন। ডাক্তাররা তার উন্নত চিকিৎসার জন্য ভারতের নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাই উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে ভারতের ব্যাঙ্গলোর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে পরিবার সূত্র জানায়। অসুস্থ্য সাংবাদিকের রোগ মুক্তির জন্য তার পরিবারসহ কালীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা সকলের কাছে কামনায় করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!