ময়মনসিংহ প্রতিনিধি : শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার কোন বিকল্প নেই। প্রতিটি মানুষের নিজের ভাগ্যের পরিবর্তন ও সমাজের কল্যাণের জন্য শিক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য। স্বেচ্ছাসেবী হওয়ার পাশাপাশি স্বাক্ষরতা অর্জনের জন্য প্রতিটি নারীকে মনোনিবেশ হওয়ার পরামর্শ দেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে মহিলা স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ কেন্দ্র সমূহের মধ্যে ২০১৩-১৪ অর্থ বছরের অনুদানের চেক বিতরন অনুষ্ঠানকালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মন্ত্রী মহিলা বিষয়ক অধিদপ্তরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অন্যান্যের মাঝে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মঈনুল হক। এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মছিরুননেছা। পরে ৭৮টি সমিতির মাঝে ১৪ লক্ষ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি। চেক বিতরন অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার কর্মকর্তাসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিশেষ অনুদান হিসেবে পরাণগঞ্জের মহিলা কল্যাণ সমিতি ও মুক্তিযোদ্ধা উন্নয়ন সমিতিকে ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সমিতিগুলোকে ক, খ, গ ক্যাটাগরী করে যথাক্রমে ২৫ হাজার, ২০ হাজার, ১৫ হাজার চেক দেওয়া হয়।
বিজিবি’র সরাইল রিজিয়ন আন্তঃসেক্টর এ্যাথলেটিক্স প্রতিযোগীতার চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন সিলেট সেক্টর

বিজিবি’র সরাইল রিজিয়ন আন্তঃ সেক্টর এ্যাথলেটিক্স প্রতিযোগীতা-২০১৪ এর চূড়ান্ত পর্ব ময়মনসিংহ সেক্টরের তত্ত্বাবধানে ২৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ২৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন প্রশিক্ষন মাঠে অনুষ্ঠিত হয়। খেলাটি ২ নভেম্বর শুরু হয়। খেলায় সরাইল রিজিয়নের মোট ১৪৪ জন খেলোয়াড় ১৮টি ইভেন্টে অংশগ্রহণ করে।
খেলায় সিলেট সেক্টর ৯টি স্বর্ণ, ৫টি রৌপ্য, ৮টি ব্রোঞ্জ পদক পেয়ে বিজয়ী এবং ময়মনসিংহ সেক্টর ৬ টি স্বর্ণ, ৬ টি রৌপ্য একবং ৪টি ব্রোঞ্জ পদক পেয়ে বিজিত হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় নং ৭০১৪০ সিপাহী মোঃ শফিকুল ইসলাম কুমিল্লা সেক্টর এবং নং ৯৫৫৭৪ সিপাহী মোঃ মনিরুল ইসলাম সিলেট সেক্টর শ্রেষ্ঠ খোলোয়াড় এবং শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে।
বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ হাফিজুর রহমান। পুরস্কার বিতরণ কালে কর্ণেল মোঃ হাফিজুর রহমান এক বক্তব্যে বলেন, শরীরচর্চার জন্য খেলাধূলার প্রয়োজনীয়তা অপরিহার্য। জয়-পরাজয় বড় কথা নয় খেলায় অংশগ্রহন করাই বড় কথা। এ সময় উপস্থিত ছিলেন ২৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পরিচালক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম এএসসি।
তৃণমূলের নেতৃত্বকে সুসংগঠিত করে আওয়ামী লীগকে শক্তিশালী করার আহবান ধর্মমন্ত্রীর
ময়মনসিংহে সিএসডি শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলন
ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান তৃণমূলের নেতৃত্বকে সুসংগঠিত করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃত্বকে আরো শক্তিশালী করার আহবান জানিয়েছেন। যাতে আগামী দিনের লড়াই-সংগ্রামে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকে।
আজ শুক্ররার সকালে খাগডহন সিএসডি শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিএসডি শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক এমপি কেএম খালিদ বাবু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান খান মিল্কী, জেলা শ্রমিক লীগ সভাপতি পুলক রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনসহ আওয়ামী রীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




