ads

শনিবার , ৮ নভেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে আ’লীগের কাউন্সিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৮, ২০১৪ ১১:১৯ পূর্বাহ্ণ

6pচারঘাট প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলায় ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। চারঘাট উপজেলার আ’লীগের কাউন্সিল অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফকরুল ইসলাম। ১১ বছর পর গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত চারঘাট উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ ঘোষণা দেন এমপি ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। এ দিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল কালাম আজাদ, এ্যাডঃ শাহানাজুর রহমান, এ্যাডঃ টিপু সুলতান, আনোয়ার হোসেন। মোট ১৬২ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করছেন। আনোয়ার হোসেন সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি ও এ্যাডঃ টিপু সুলতান সহ সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করেন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব ফকরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বিকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। চারঘাট উপজেলা আ’লীগের আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিসেস আখতার জাহান, মহানগর আ’লীগের সভাপতি এ এইচ এম খাইরুজ্জামান লিটন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এস এম কামাল, আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি, আঃ ওয়াদুদ দারা এমপি, আয়েন উদ্দিন এমপি ও ডাবলু সরকার, পৌর আ’লীগের সাঃ সম্পাদক একরামূল হকসহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতাকর্মীবৃন্দ। বক্তারা বলেন নতুন কমিটির নেতৃত্বে আগামী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে সকল নেতাকর্মীকে কাজ করার আহবান জানান এবং ৭ দিনের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি জেলায় প্রেরণ করার নির্দেশ দেন।

Shamol Bangla Ads

চারঘাটে মানববন্ধন ও গণস্বাক্ষর

চারঘাট থানার ভায়ালক্ষীপুর ইউনিয়নের বনকিশোর বাজারে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় কৃষিতে কৃষক-কৃষাণীর সাংবিধানিক স্বীকৃতির দাবীতে মানবন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়। বে-সরকারী উন্নয়ন সংগঠন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে দাতা সংস্থা একশন এইড সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠানে ফরিদপুর, মুংলী, ভায়ালক্ষীপুর, বনকিশোর এলাকায় কৃষাণীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন, সংগঠক মোস্তাক আহমেদ বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা, শিল্পী বেগম সভাপতি ভায়ালক্ষীপুর রেশমচাষী দল। বক্তারা বলেন কৃষি শ্রমিককে শ্রম আইনের অন্তর্ভূক্ত ও কৃষিতে নারী কৃষকের স্বীকৃতি দাবী করেন। বক্তারা আরোও বলেন কৃষি শ্রমিককে শ্রম আইনের আওতায় আনতে সমাজে সকলকে এগিয়ে আসতে হবে। মানববন্ধনের প্রতি স্থানীয় জন সাধারণ সংহতি প্রকাশ করেন।

Need Ads