তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বিবাদ নয়, সহায়তা; বিনাশ নয়, পরস্পরের ভাবগ্রহণ; মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি”- এই শ্লোগানটি সামনে রেখে স্বামী বিবেবানন্দের সার্ধশততম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ কুমিল্লার আয়োজনে গতকাল ৮ নভেম্বর শনিবার বিকেল ৪টায় কুমিল্লা টাউন হল বীরচন্দ্র নগর মিলনায়তনে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে কুমিল্লা রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশ্বেশ্বরানন্দজী মহারাজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংসদ সদস্য (কুমিল্লা-৬) হাজী আ. ক. ম বাহাউদ্দিন বাহার এবং বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- ভারত পশ্চিমবঙ্গের পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সম্পাদক এবং বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ট্রাস্টি শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ।
ওই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন- সম্মেলন উদ্যাপন কমিটির আহবায়ক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডীন ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন- কুমিল্লা গোল্ড ডায়মণ্ড প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মন্টু চন্দ্র সাহা। এ ছাড়া চার ধর্মের চার গুনীজন বিষয় ভিক্তিক আলোচনা করেন- “সত্য, এক জ্ঞানীগণ ডাকেন বিভিন্নভাবে”- এর উপর কুমিল্লা শ্রীকাইল কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টচার্য্য, “সকল মানুষ সমান … মানুষ মানুষের ভাই”- এর উপর গোলাপগঞ্জ কাশিয়ানী উপজেলার জয়নগর এম.সি.ইউ সিনিয়র মাদ্রাসার শিক্ষক মুহাঃ ইদ্রীস আলী খাঁন, “মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা”- এর উপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের গবেষক ও প্রাবন্ধিক প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু এবং “প্রতিবেশীকে নিজের মত ভালবাস”- এর উপর আলোচনা করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাদার তপন সি ডি রোজারিও। এতে ধন্যবাদ জ্ঞাপন করেন- বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ কুমিল্লার সভাপতি প্রফেসর নারায়ণ চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য প্রকাশিত, ধর্মীয় সম্প্রীতিমূলক পুস্তিকার মোড়ক উন্মোচন, সংগঠনের ওয়েবসাইট উদ্বোধনসহ স্বামী বিবেকানন্দের জীবন ও শিক্ষাভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এর আগে পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিরচিত “জয় বিবেবান্দ সন্ন্যাসী বীর” উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হয়।
সম্প্রীতিময় সমাজ বিনির্মাণে এগিয়ে আসার আহবান জানিয়ে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সম্মেলন শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপন করতে পেরে কুমিল্লা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সহ কুমিল্লাবাসী আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ কুমিল্লার সভাপতি প্রফেসর নারায়ণ চক্রবর্তী ও সম্পাদক বিমল আইচ।




