ads

শনিবার , ৮ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিশোরঞ্জে ৬ টি প্রেসক্লাবকে কম্পিউটার দিলেন লন্ডন প্রবাসী শিক্ষা উদ্যোক্তা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৮, ২০১৪ ৭:০২ অপরাহ্ণ
কিশোরঞ্জে ৬ টি প্রেসক্লাবকে কম্পিউটার দিলেন লন্ডন প্রবাসী শিক্ষা উদ্যোক্তা

শামসুল আলম শাহীন, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে ছয়টি প্রেসক্লাবকে কম্পিউটার প্রদান করেছেন লন্ডন প্রবাসী শিক্ষা উদ্যোক্তা ডক্টর নূরুল করিম। শনিবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সভাপতি এ কে নাছিম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ-বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষা উদ্যোক্তা প্রবাসী ড.নূরুল করিম, জেলা প্রশাসক এস.এম. আলম, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা,অধ্যক্ষ (অবঃ) রফিকুল ইসলাম খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.সাইদুজ্জামান, সহ-সভাপতি নজরুল ইসলাম নূরু, সমাজ সেবক হারুন অর রশিদ, সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা,জিটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, ও কোষাধ্যক্ষ মনোয়ার হুসাইন রনি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী । কিশোরগঞ্জ প্রেসক্লাব ছাড়াও অন্য যে সকল প্রেসক্লাবকে কম্পিউটার দেওয়া হয়েছে, এরমধ্যে হোসেনপুর প্রেসক্লাব, তাড়াইল প্রেসক্লাব, কটিয়াদী প্রেসক্লাব, ইটনা প্রেসক্লাব ও নান্দাইল প্রেসক্লাব। সাংবাদিকদের পেশাগত কাজের সুবিধার্থে কম্পিউটার দিয়েছেন বলে জানান ড.নূরুল করিম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads