স্টাফ রিপোর্টার : ‘মেধাবীদের মেধার লড়াই’ এ শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে ২য় থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে গনিত উত্সব অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ৭ নভেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত শেরপুর সরকারী মহিলা কলেজ মিলনায়তনে ওই গনিত উত্সব অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিত সাংস্কৃতিক সংগঠন ‘রংধনু ফাউন্ডেশন’র আয়োজনে অনুষ্ঠিত এ গনিত উত্সবে জেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩টি পৃথক গ্রুপে ৪শ ৫২ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রথম স্থান বা সেরা ৩ জন মেধাবীকে ৩টি কম্পিউটার এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্তদের ১ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে।




