নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের ১১ বছর পর সম্মেলন উপলেক্ষ্যে এ উপজেলার ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চল্য দেখা দিয়েছে। উপজেলা ও পৌরসভার পাশা পাশি ইউনিয়ন পযার্য়ে কমিটি গঠন প্রক্রিয়া শেষের সাথে সাথে চলছে দলে গুরুত্বপুর্ণ পদ পেতে উচচ পযার্য়ের নেতাদের কাছে পদ প্রত্যাশী নেতা দৌড়ঝাপ বেড়ে গেছে কয়েক গুন। তবে বিগত দিনে দীর্ঘ সময় থাকা নেতারা এবার নতুন কমিটিতে স্থান পাচেছন না বলে আ”লীগের নীতি নির্ধারনী মহল থেকে আভাস পাওয়া গেছে। উপজেলা আ”লীগের নেতৃবৃন্দ জানান, বাংলাদেশের আ”লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে সারাদেশের মতো চারঘাটেও উপজেলা আ”লীগের সন্মেলন ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে পৌর আ”লীগ এ উপলখে প্রয়োজনীয় সব প্রস্ততি সম্পন্ন করেছে। আর এ কাউন্সিল ঘিরে পুরো চারঘাট পৌর সভাসহ উপজেলা চলছে নিবার্চনী উৎসবের আমেজ। চারঘাটে পৌর আ”লীগের সাধারন সম্পাদক ও সন্মেলনের প্রস্তুতি কমিটির একরামুল হক জানান সভাপতি পদে চার জন হলো উপজেলার বর্তমান আ”লীগের আহবায়ক আনোয়ার হোসেন, আহবায়ক সদস্য শাহানাজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড টিপু সুলতান, ভায়ালক্ষীপুর ইউনিয়ন সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক পদে সাবেক এমপি রাহেনুল হক রায়হান, আ’লীগ যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি ইমদাদুল হক, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মাখনসহ প্রতিদ্বন্দ্বীতা করছেন। গণতান্ত্রিক পদ্ধতিতে ৮ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। এসব কাউন্সিলররা তাদের সমর্থকদের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করবেন। চারঘাট উপজেলা আ’লীগের সম্মেলনে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন, মিসেস আক্তার জাহান এমপি রাজশাহী জেলা শাখার আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি, প্রধান অতিথি ড. আব্দুর রাজ্জাক এমপি সাবেক মন্ত্রী খাদ্য মন্ত্রণালয়, বিশেষ অতিথি শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি, জুনায়েদ আহমেদ প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ। উল্লেখ্য ২০০৪ সালে সম্মেলন হওয়ার পর আর কোন আ’লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়নি। আজ বৃহস্পতিবার ৬ নভেম্বর আ’লীগের সম্মেলন চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।




