ads

বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কৃষক মাঠ দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৬, ২০১৪ ১:২০ অপরাহ্ণ

Picture- 05-11-2014শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্বাবধানে সমন্বীত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট প্রকল্পের আওতায় তাতিহাটি ইউনিয়নের পশ্চিম বকচর কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৫ নভেম্বর বুধবার বিকেলে স্থানীয় আব্দুস সালাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এফ.এম মোবারক আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাতিহাটি ইউপি চেয়ারম্যান দিদারুল আলম হিটলার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সামা, শওকত আকবর, আব্দুর রউফ, জাকির হোসেন, আবুল কাসেম, আলী আজম, কৃষক সহায়তাকারী দেলোয়ার হোসেন ও জুল হাউজ উদ্দিন প্রমূখ।

Shamol Bangla Ads

মাঠ দিবসে প্রশিক্ষনার্থী ৫০ জন কৃষক-কৃষাণীদের উপস্থিতিতে অতিথিবৃন্দ কৃষকদের প্রদর্শণী প্লট পরিদর্শন করেন। ৪৭ সপ্তাহের কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও সমন্বীত খামার ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিক ভাবে মাঠদিবস উদযাপনের মাধ্যমে প্রশিক্ষণ সমাপ্তি ঘোষণা করেন। বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে জানান, কৃষক কৃষাণীদের এই প্রশিক্ষন বাস্তব জীবনে কাজে লাগানোর তাগিদ দিয়ে এবং এলাকার অন্যান্য কৃষকের মাঝে লব্ধ জ্ঞান প্রকাশ ও উদ্বুদ্ধ করতে পরামর্শদেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষিত কৃষক কৃষাণীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

Need Ads