ads

বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাটোরের বড়াইগ্রামে যুবক নিহতের ঘটনায় আটক ৪

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৬, ২০১৪ ২:৩৪ অপরাহ্ণ
নাটোরের বড়াইগ্রামে যুবক নিহতের ঘটনায় আটক ৪

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের গড়মাটি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সাকিব হোসেন নামে এক যুবক নিহত ও অপর দুই যুবক আহত হওয়ার ঘটনায় বুধবার ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এপর্যন্ত পুলিশ চারজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিহত সাকিবের বড়ভাই ছাবেদুল ইসলাম বাদী হয়ে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে প্রধান আসামী করে ৪৯ জনের নাম উল্লেখসহ শতাধিক ব্যক্তির নামে মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত আসামী মুর্শিদাবাদ কলোনির মৃত আজিবর রহমানের ছেলে মিলন (২২), জাফের মোল্লার ছেলে লিফাজ (৪৫), আলহাব বিশ্বাসের ছেলে শাহজাহান (৩৬) এবং শিবপুর গ্রামের রহিম দেওয়ানের ছেলে হোসেন দেওয়ান (২০) কে আটক করেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এই প্রতিবেদককে জানান, চারজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, মঙ্গলবার গড়মাটি গ্রামের রশিদ অটো রাইস মিলে শ্রমিকদের আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সাকিব হোসেন নামে এক শ্রমিক নিহত এবং অপর দুইজন আহত হয়।

সিংড়ায় মেছো বাঘ’র কামড়ে কৃষক আহত

Shamol Bangla Ads

নাটোরের সিংড়া উপজেলার দূর্গম পল্লী পাচপাকিয়া গ্রামে মেছো বাঘ’র কামড়ে মিলন হোসেন (২৭) নামের এক কৃষক গুরুতর আহত হয়েছে। আহত কৃষক বড় পাচপাকিয়া গ্রামের নবীর প্রামানিকের ছেলে।
এলাকাবাসী ও স্থানীয় ইউপি পরিষদ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সিংড়া উপজেলার দূর্গম পল্লী পাচপাকিয়া গ্রামের কৃষক মিলন হোসেন বাড়ির পাশবর্তী মাঠে ধান ক্ষেতে কীটনাশক দিতে যায়। এমন সময় একটি মেছো বাঘ ওই কৃষকের ঘারে লাফিয়ে পড়ে বাম হাতে কামড়ে দেয় এবং শরীরের বিভিন্ন জায়গা রক্তাক্ত জখম করে। আহত কৃষক নিজের প্রাণ বাঁচাতে বাঘ’র গলা চেপে ধরে কাদামাটির ভেতরে চেপে ধরলে তার মৃত্যু হয়। পরে কৃষকের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করে। এরিপোর্ট লেখা পর্যন্ত বুধবার বিকেলে মৃত ওই বাঘ কে এক নজর দেখতে শত শত লোক এলাকায় ভীড় জমায় এবং মাঠের কৃষকদের মাঝে বাঘ আতংক দেখা দিয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads