ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবদ উচ্চ বিদ্যালয়ের ৮ স্কুল ছাত্রী গন হিষ্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছে। বুধবার বেলা ১২ টায় ৯ম ও ৭ম শ্রেণীর এই ছাত্রীরা অসুস্থ হয়। এদের মধ্যে ৯ম শ্রেণীর অছমা আক্তার, উম্মে আলিয়া এবং ৭ম শ্রেণীর ফাতেমা আক্তারকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের অভিভাবকরা বাড়িতে নিয়ে গেছে। ১ সপ্তাহ পূর্বে ৭ জন ছাত্রী অসুস্থ হয়েছিল। ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা মলয় বিশ্বাস জানিয়েছে, এই ছাত্রীরা গন হিষ্টিরিয়া রোগে আক্রান্ত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেন জানান, ৩ বছর পূর্বে এই মাসেই তার বিদ্যালয়ে এই ধরনের রোগে ছাত্র-ছাত্রীরা আক্রান্ত হয়েছিল। গত বুধবার হঠাৎ করে ৭ জন ছাত্রী আক্রান্ত হয়। তবে এবছর আক্রান্তদের মধ্যে সকলেই ছাত্রী। এই কারনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কমে গেছে।

ঝালকাঠিতে টেম্পু মাহেন্দ্রার ধাক্কায় নিহত ১
ঝালকাঠি শহরের কলেজ মোড়ে টেম্পু মাহেন্দ্রার ধাক্কায় পথচারী সাহেদ আলী হাওলাদার (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। পুলিশ মাহেন্দ্রা ও এর চালক মোঃ রুবেল (২৫)কে গ্রেপ্তার করেছে। সাহেদ আলীকে স্থানীয় লোকজন সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষনা করেন। নিহত পথচারী সাহেদ আলী সড়ক পারাপার কালে এই ঘটনা ঘটে। তার বাড়ী সদর উপজেলার বাউকাঠী গ্রামে বলে জানা গেছে। চালক রুবেল বরিশাল শহরের রুপাতলী এলাকার মোঃ সুলতানের পুত্র।

ঝালকাঠির নন্দিকাঠী গ্রামে অতিথিদের চেয়ারে বসাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় ২ জন আহত
ঝালকাঠি সদর উপজেলার নন্দিকাঠী গ্রামের অতিথিদের জন্য রাখা চোয়ারে বসতে নিষেধ করায় মিজান হাওলাদার (২৫) ও সুকন্ঠ বিশ্বাসের(২৪) উপর ব্যাটারির পানি ছুড়ে দগ্ধ করা হয়েছে। মঙ্গলবার সোমবার দিবাগত রাত ৯ টায় ঘটনা ঘটেছে। আহত মিজান হাওলাদার ও সুকন্ঠ বিশ্বাসকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের ২ জনের মধ্যে মিজান হাওলাদার গুরুতর দগ্ধ হয়েছে। নন্দিকাঠী আশ্রমে ধর্মীয় অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রেমের সোহাগ, সোহেল, মিলন, লিয়াকত, ছালামদের সাথে তর্ক বিতর্কের এক পর্যায় বহিরাগতরা এই ঘটনা ঘটায় মো: মিজান কুতুবকাঠী এলাকার শাহাদাত হাওলাদারে পুত্র এবং সে ঢাকার প্রিমিয়ার ব্যাংক শাখার গার্ডে দায়িত্ব পালণ করেন। সুকন্ঠ বরিশালের সায়েস্থাবাদ এলাকার সুনীল বিশ্বাসের পুত্র। মিজান হাওলাদার গ্রামের বাড়িতে ছুটিতে এসেছিল এবং সুকন্ঠ তার ভগ্নিপতির বাড়িতে উৎসব উপলক্ষে বেড়াতে এসেছিল।




