ads

বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চতুর্থ দিন শেষে ২৬৬ রানের লীড বাংলাদেশের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৬, ২০১৪ ৬:৪২ অপরাহ্ণ

mominul Hoqueশ্যামলবাংলা স্পোর্টস : পেন্ডুলামের মত ঝুলছে খুলনা টেস্টের ভাগ্য। চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৬৬ রান। হাতে রয়েছে আরও ৫ উইকেট। মাহমুদুল্লাহ রিয়াদ ৬৩ রান এবং নবীন ব্যাটসম্যান শুভাগত হোম ২৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন। শেষ দিনে এসে কী টেস্টটি সমাপ্তির মূখ দেখবে নাকি নিষ্ফলা ড্র’তে পর্যবসিত হবে?- এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে।
৬৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ধীরস্থির সূচনা করেছিলন তামিম-শামসুর। কিন্তু দলীয় ২৮ রানে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যান প্রথম ইনিংসে ধীরগতির সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। শামসুর আর মুমিনুল মিলে ৪৮ জুটি গড়েন। শামসুর আউট হলেন ২৩ রান করে। বরাবরের মত ধৈর্য্যশীলতার পরিচয় দিয়ে হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেন মুমিনুল।
কিন্তু এরপরই ওয়ালার ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়ে পুরো বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। প্রথমে ৫৪ রানে মুমিনুলকে ফিরিয়ে দেন ওয়ালার। এরপর মাত্র ৬ রান করে ফিরে যান সাকিব আল হাসানও। অধিনায়ক মুশফিক প্রথম ইনিংসে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও ক্রিজে এসে দাঁড়ানোর সুযোগ পেলেন না। আউট হলেন কোন রান না করেই। তবে স্রোতের বিপরীতে ঘুরে দাঁড়িয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ আর শুভাগত হোমের ৬ষ্ঠ উইকেট জুটি। ৫৬ রান করে অবিচ্ছিন্ন থেকে চতুর্থ দিন শেষ করেন এ দু’জন। আর দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৬৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান। ম্যালকম ওয়ালার ৪৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
এর আগে চতুর্থ দিন সকালে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ৩৬৮ রানে অলআউট হয়। ফলে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৬৫ রানের লিড পায়। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ও রেজিস চাকাভাকে নিয়ে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। কিন্তু টেস্টের তৃতীয় দিনের সেই দৃঢ়তা ধরে রাখতে পারেনি সফরকারীরা। দিনের শুরুতেই বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন সাকিব আল হাসান। এরপর জোড়া আঘাত হানেন পেসার রুবেল হোসেনও। তাতে প্রথম ইনিংসে ৩৬৮ রানে থেমে যায় ব্রেন্ডন টেলর বাহিনী।জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ১৫৮ রান করেন মাসাকাদজা। ৩২৬ বল মোকাবেলা করে ১৭ চার ও দুটি ছয়ে ইনিংস সাজান সফরকারী দলের ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ১০১ রান এসেছে রেজিস চাকাভার ব্যাট থেকে। ৩৭ রান করেছেন ব্রেন্ডন টেলর। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান পাঁচটি উইকেট নেন। দুটি করে উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম ও রুবেল হোসেন। এর আগে খুলনা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ১৫৮.৫ ওভার ব্যাট করে ৪৩৩ রানে অলআউট হয়। সর্বোচ্চ ১৩৭ রান করেন সাকিব আল হাসান। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ রান আসে তামিম ইকবালের ব্যাট থেকে। হাফ সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদও। ৫৬ রান আসে তার ব্যাটে।

Shamol Bangla Ads

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৩৩ (সাকিব ১৩৭, তামিম ১০৯, মাহমুদুল্লাহ ৫৬; পানিয়াঙ্গারা ২/৪৯, চাটারা ২/৬১, ওয়ালার ২/৬৫) ও ২০১/৫ (তামিম ২০, শামসুর ২৩, মুমিনুল ৫৪, মাহমুদুল্লাহ ৬৩*, সাকিব ৬, মুশফিক ০, শুভাগত ২৩*; ওয়ালার ৪/৪৮, পানিয়াঙ্গারা ১/৩৪)

জিম্বাবুয়ে: ৩৬৮ (রাজা ১১, চারি ২৫, মাসাকাদজা ১৫৮, টেইলর ৩৭, আরভিন ১৭, চিগুম্বুরা ১, চাকাবভা ১০১, ওয়ালার ৬, চাটারা ০, মুশাংওয়ে ০, পানিয়াঙ্গারা ১; সাকিব ৫/৮০, তাইজুল ৩/৯৬, রুবেল ২/৫৫)

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads