দেলোয়ার হোসেন, জামালপুর : জামালপুরের নান্দিনা মধ্যবাজারে পাট ও সারের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৫ নভেম্বর বুধবার বিকেলে ওই ঘটনা ঘটে।

নান্দিনা বাজারের ব্যবসায়ী হায়দর আলী ও মোঃ আলী জানান, বুধবার বিকালে হঠাৎ তাদের একটি পাট গুদামে আগুন দেখতে পায়। প্রথমে নিজেরাই নিয়ন্ত্রনের চেষ্টা করে। কিন্তু মহুতেই পাশের পাট ও সারের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জামালপুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
পাট ও সার গুদাম মালিক ব্যবসায়ী হায়দর আলী ও মোঃ আলী’র দাবি আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান জামালপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এবিএম ফেরদৌস।
জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তিনিসহ চেম্বার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। অর্ধকোটি টাকার পাট, সার ও গুদামের ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
সরিষাবাড়ীতে জেল হত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

জামালপুরের সরিষাবাড়ীতে মঙ্গলবার বিকালে জেল হত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, উপজেলা যুবলীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে আওয়ামীলীগ কার্যালয়ে জেল হত্যা দিবস পালন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি মন্টু লাল তেওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. বাকী বিল¬াহ। অন্যান্যদের মধ্যে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, উপদেষ্টা অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারন সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।




