ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার দেবী পুর মোলানী উচ্চ বিদ্যালয়ের জেএসসি (জুনিয়ার স্কুল সার্টিফিকেট )পরীক্ষার্থীরা প্রবেশ পত্র পেয়ে জানতে পারে তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় পরীক্ষা দিতে হবে। সিলেবাসে থাকলেও ওই বিষয় তাদের ক্লাস হয়নি। এ কারণে পরীক্ষায় পাশ নিয়ে সংশয় দেখা দিয়েছে তাদের।

পরীক্ষার্থীদের অভিযোগ প্রবেশ পত্র তোলার পর তারা জানতে পারে ওই বিষয় তাদের পরীক্ষা দিতে হবে। ওই বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী যতীশ চন্দ্র রায় অভিযোগ করে বলে প্রধান শিক্ষকের উদাসীনতা ও গাফলতির কারণে তাদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। আরেক পরীক্ষার্থী ইউনুস আলী বলে প্রস্তুতি নেই আমরা কি ভাবে ওই বিষয়ে পরীক্ষার প্রশ্ন উত্তর লিখবো।
জানা গেছে চলতি শিক্ষা বর্ষে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য ওই বিদ্যালয়ের ১৭ জন ছাত্র-ছাত্রী ফরম পূরণ করে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক শক্তিপদ রায় জানান, গত বছর এ বিষয়ে পরীক্ষা হয়নি তাই তাদের পড়ানো হয়নি।
এ বিষয়ে পরীক্ষার্থীরা জেলা প্রশাসকে স্বারকলিপি দিয়েছে। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জানান,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




