হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে ৪ নভেম্বর মঙ্গলবার সকালে পবিত্র আশুরা উপলক্ষে এক বিশাল শোক র্যালীর আয়োজন করেন ভক্তরা। র্যালীটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নতুন বাজার গিয়ে শেষ হয়। এছাড়া দিবসটির তাৎপর্য তুলেধরে উপজেলার ধনকুড়া গ্রামের নন্দু ফকিরের বাড়ি,পশ্চিম ধুলজুরি গ্রামের সুলতান ফকিরের দরগা শরিফ, লাকুহাটি গ্রামের ডব্লিউ’র বাড়ির দরগা শরিফে পৃথক-পৃথক আলোচনা সভা,জারিগান ও গজল পরিবেশনসহ তবারক বিতরনের আয়োজন করা হয়।




