ads

মঙ্গলবার , ৪ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নেশা জাতীয় ইনজেকশনসহ ছাত্রদল নেতা গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৪, ২০১৪ ১১:৪১ অপরাহ্ণ

greftar 5স্টাফ রিপোর্টার : শেরপুরে আমদানী নিষিদ্ধ নেশা জাতীয় ১০টি ভারতীয় ইনজেকশনসহ ছাত্রদল নেতা মোঃ রাজিব (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ৩ নভেম্বর সোমবার মধ্যরাতে শহরের কাজীবাড়ী ঈদগাঁ মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি ও গৌরীপুর মহল্লার জনৈক শাহাবদ্দিনের ছেলে। মঙ্গলবার বিকেলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আ.ন.ম ইলিয়াস তাকে জেলহাজতে প্রেরণ করেন।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার রাত পৌনে ১২ টার দিকে শেরপুর শহরের বাগরাকসা মহল্লার কাজীবাড়ী পুকুরপাড় ঈদগাঁ মাঠের কাছে জনৈক তালেব আলী মুদি দোকানের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন তথ্য পেয়ে অভিযান চালায় সদর থানার এস আই আনছার আলী সহ একদল পুলিশ। ওই সময় নেশা জাতীয় ১০টি ইনজেকশনসহ ছাত্রদল নেতা রাজিবকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। তবে তার সঙ্গে থাকা ২/৩জন যুবক পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়। স্থানীয় সূত্র জানায়, রাজিব শেরপুর সরকারী কলেজ অঙ্গণে মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা। ওই সিন্ডিকেটে জড়িত রয়েছে কলেজ ছাত্রলীগের একাধিক নেতা। সূত্র মতে, রাজিবের বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসসহ এলাকায় নানাবিধ গুরুতর অভিযোগ রয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads