ads

মঙ্গলবার , ৪ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৪, ২০১৪ ১০:১৯ অপরাহ্ণ
যশোরে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ

ইয়ানুর রহমান, যশোর : যশোরের বাঘারপাড়ার এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। বিয়ের প্রলোভন দিয়ে যশোর-নড়াইল সড়কের পাশে নির্জন স্থানে নিয়ে তার প্রেমিক মাসুদ ও তার দুই বন্ধু মিলে তাকে ধর্ষণ করে বলে থানায় অভিযোগ করেন। অভিযোগকারিণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ওসি কাইয়ুম শিকদার।

Shamol Bangla Ads

ধর্ষিতা ও তার মা অভিযোগ করে বলেন, বাঘারপাড়া উপজেলার রাধানগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাসুদের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। রবিবার বিকেলে বিয়ের প্রলোভন দেখিয়ে মাসুদ তাকে উপজেলার চাড়াভিটা বাজারে নিয়ে যায়। সেখান থেকে তারা যায় ঘুনি গ্রামের ব্রীজের কাছে। এখানে তাদের সঙ্গে যোগ দেয় মাসুদের দুই বন্ধু একই গ্রামের তাপস ও জাফর। তারা মোটরসাইকেলে তরুণীকে নড়াইলে পূজা উপলক্ষে অনুষ্ঠানরত সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে যায়। ওই অনুষ্ঠান থেকে ফিরে বিয়ে হবে বলে তাকে আশ্বস্ত করে মাসুদ।
তরুণীর অভিযোগ, নড়াইল থেকে ফেরার পথে রাস্তার ধারে নির্জন এক স্থানে মাসুদ ও তার দুই বন্ধু তাকে পালাক্রমে ধর্ষণ করে।
বাঘারপাড়া থানার ওসি কাইয়ুম শিকদার বলেন, ‘বছরখানেক আগে তরুণীর বিয়ে হয়। ৪-৫ মাস সংসার করার পর তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর মাস তিনেক হলো কলেজছাত্র মাসুদের সঙ্গে তার প্রেমজ সম্পর্ক চলছে।’
তিনি আরও বলেন, সোমবার রাতে মেয়েটি বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে তরুণীর সঙ্গে কথা বলি। আমি পরিবারটিকে আইনের আশ্রয় নিতে বলি। একইসঙ্গে যশোর কোতোয়ালি থানাকে ঘটনা অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলি।’
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা হয় ডা. আয়েশা সিদ্দিকার তত্ত্বাবধানে। ডা. আয়েশা সিদ্দিকা বলেন, ‘হাসপাতালের তত্ত্বাবধায়কের অনুমতি ছাড়া এ বিষয়ে কোনো কিছু বলতে পারব না।’
অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক ঘটনাটি শুনেছেন বলে জানান। তিনি বলেন, বিষয়টি নড়াইল পুলিশকে অবহিত করা হয়েছে। তারা সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads