ads

মঙ্গলবার , ৪ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বটিয়াঘাটায় চোরাই মোবাইল সেটসহ আটক ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৪, ২০১৪ ৬:৩৬ অপরাহ্ণ
বটিয়াঘাটায় চোরাই মোবাইল সেটসহ আটক ২

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি : উপজেলার জলমা ইউনিয়নের দারোগার ভিটা এলাকা থেকে সোমবার দিবাগত রাতে ৫টি চোরাই মোবাইলসহ ২ জনকে পুলিশ আটক করে। থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, পুলিশের বিশেষ অভিযান চলাকালে এসআই নিমাই কুন্ড ও এসআই রিপন কুমার সরকার সংঙ্গীয় ফোর্স সহ দারোগা ভিটা এলাকায় অভিযান চালায়। এমসয় বাগানের ভিতর লুকিয়ে থাকা আমীরপুর ইউনিয়নের রামভদ্রপুর গামের আহম্মদ আলীর পুত্র হুজ্জত আলী(২৬) ও খারাবাদ গ্রামের লুৎফর আলীর পুত্র আলাউদ্দিন সরদার(৩৫) ৫টি চোরাই মোবাইল সেট সহ আটক হয়। উল্লেখ্য গত ২২ ও ২৪ অক্টোবর বটিয়াঘাটার নাহাড়ীতলা বাসষ্ট্রান্ডে মেসার্স তমা টেলিকম থেকে লক্ষাধিক টাকার মোবাইল সেট চুরি হয়। পুলিশের ধারণা জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যেতে পারে। বিষয়টি নিয়ে থানায় মামলা হয়েছে।

Shamol Bangla Ads

বটিয়াঘাটায় নকল ত্বক্কে সহ আটক ১ প্রতারক

উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফুলবাড়ি গ্রাম থেকে গত কাল মঙ্গলবার দুপুরে গুই সাপ সহ এক প্রতারক ত্বক্কে ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিত্বে এসআই নিমাই কুন্ড ও এসআই রিপন কুমার সরকার সংঙ্গীয় ফোর্স সহ উপজেলার ফুলবাড়ি গ্রামে অভিযান চালায়। এ সময় ত্বক্কে ব্যবসায়ী সন্দেহে মৃত ইসমাইল ফকিরের পুত্র আকরাম ফকির (৫০) আটক হয়। তার স্বীকারোক্তি মতে মুরগীর ঘর থেকে তক্কের বদলে একটি গুইসাপ উদ্ধার হয়। প্রতারক আকরাম গুই সাপটির গায়ে তক্কে সাপের রং করে দীর্ঘদিন ধরে মানুষ ঠকিয়ে অর্থ কামিয়ে আসছিল। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

Need Ads