পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে থানা পুলিশের সাড়াশি অভিযানের মাধ্যমে রামনাথপুর ইউনিয়নের কালসারডারা বাজার থেকে, জুয়া খেলা অবস্থায় ২ জুয়ারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত সোমবার ভোরে প্রতিদিনের ন্যায় কালসারডারা বাজার নামক স্থানে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার ওসি ইসরাফিল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সাঁড়াশি অভিযানের মাধ্যমে তাদেরকে আটক করা হয়। আটককৃতদেরকে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট এ,টি,এম জিয়াউল ইসলামের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই দুই জুয়ারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটককৃতরা হলেন- আব্দুল্যাপুর গ্রামের আজগর আলীর পুত্র আল-আমীন (২৭), ও একই গ্রামের মৃত কফিল উদ্দিনের পুত্র আফছার আলী (৪০) বলে জানা গেছে। উল্লেখ্য নবাগত ওসি ইসরাফিল ইসলাম এই থানায় যোগদানের পর থেকে মদ, গাজা, ফেন্সিডিল সহ চোরাচালানীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।




