শাহ্ আলম শাহী,দিনাজপুর : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ১৯৭৫ সালের এই দিনে এক ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে। দিনটি জাতির ইতিহাসে একটি কলঙ্কময় ও বেদনাবিধুর দিন। জেল হত্যা দিবস উপলক্ষে সোমবার বিকেলে দিনাজপুর শিল্প কলা একাডেমী অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
দিনাজপুর শহর আওয়ামীলীগ আয়োজিত এ অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম বলেন, এই নির্মম ঘটনার ঠিক আগে একই বছরের ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তাঁর ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে কারাগারে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়।তিনি আরো বলেন, জাতীয় চার নেতাকে হত্যার শোককে শক্তিতে পরিণত করে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে হুইপ ইকবালুর রহিম বলেন, এ মামলায় দন্ডিত অপরাধীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করতে অঙ্গীকারাবদ্ধ বর্তমান সরকার।
বর্তমান সরকারের আমলেই পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে, এমন আশা প্রকাশ করে ইকবালুর রহিম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার হয়েছে। বিচার হয়েছে জেল হত্যারও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দন্ডিত খুনিদের দেশে ফেরত এনে দন্ডাদেশ কার্যকর করার ব্যাপারে দেশবাসী আশাবাদী।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ মোঃ আব্দুল লতিফ এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম।
দিনাজপুর শহর আওয়ামীলীগে সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা তারিকুন বেগম লাবুন, জেলা যুবলীগের সভাপতি এ্যাডঃ মোঃ দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব, সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান বিপ্লব প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু, জাতীয় ৪ নেতাসহ দেশের সকল শহীদদের বিদাহী আত্মার শান্তি কামনাসহ দেশ-জাতির সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




