চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা শহরের নিউ মার্কেটের পিছনে দুর্বৃত্তদের বোমা হামলায় সরকারি কলেজ ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক কানা রাজু গুরতর আহত হয়েছেন। আহত কানা রাজু একই এলাকার আব্দুল লতিফের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ছাত্রলীগ নেতা কানা রাজু নিউ মার্কেটের পেছনে একটি চায়ের দোকানে তার সহপাঠীদের সাথে গল্প করছিল। এ সময় মোটরসাইকেল যোগে দু’জন দুর্বৃত্ত এসে রাজুকে লক্ষ্য করে দুটি শক্তিশালী বোমা ছুড়ে মারে। এতে রাজু গুরতর আহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার (ওসি) মুন্সি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনার পর থেকে শহরে আতঙ্ক বিরাজ করছে।




